Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী

Advertisement

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২২ পিএম

প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী

ছবি: যুগান্তর

Advertisement

শিক্ষার সঙ্গে নৈতিকতা খুব গুরুত্বপূর্ণ। প্রকৃত শিক্ষার দিকে নজর না দিলে শুধু শিক্ষা অনেক সময় বিপজ্জনক হতে পারে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শিক্ষা শুধু শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকে না। শিক্ষা চিন্তাশক্তি বাড়িয়ে দেয়। শিক্ষা সত্য-মিথ্যা তথ্যপ্রচার এবং পক্ষপাতের মধ্যে পার্থক্য গড়ে তোলে। শিক্ষাকে মানবকল্যাণে ব্যয় করবেন কি না, তা আপনার চিন্তা থেকে আসে। শিক্ষিত হয়ে বা পড়ালেখা শেষ করে শুধু একটি চাকরি নিয়েই কার্যক্রম শেষ করবেন, এটিই প্রকৃত শিক্ষা নয়।

তিনি বলেন, শিক্ষার সঙ্গে নৈতিকতা খুব গুরুত্বপূর্ণ। আমাদের খুব বেশি প্রয়োজন প্রকৃত শিক্ষা। আমরা যদি সেদিকে বেশি নজর না দিই, তাহলে শুধু শিক্ষা অনেক সময় আমাদের জন্য বিপজ্জনক হতে পারে।

তিনি আরও বলেন, নবীনদের শিক্ষার পাশাপাশি নৈতিকতা বজায় রাখতে হবে, দায়িত্বশীল হতে হবে এবং মানবকল্যাণ ও সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখতে হবে। আমরা যদি সহশিক্ষা কার্যক্রমকে অগ্রাধিকার না দিই, ক্রীড়াঙ্গনকে নিজেদের সঙ্গে সম্পৃক্ত না করি, তাহলে এই শিক্ষা সমাজব্যবস্থাকে শক্তিশালী করতে পারবে না। সমাজব্যবস্থাকে শক্তিশালী করতে হলে নৈতিকতা, সমাজে অবদান রাখা এবং নিজেদের সেভাবে গড়ে তোলার দিকে নজর দিতে হবে। আজ শিক্ষা ক্ষেত্রে নিজেদের নিয়োজিত করার অনেক সুযোগ তৈরি হয়েছে।

পানিসম্পদমন্ত্রী বলেন, আগে আমাদের হাতে-কলমে শিক্ষায় বেশি নজর দিতে হতো। এখন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগ। আমাদের সময়ে ইলেকট্রনিকস মিডিয়া পর্যন্ত ছিল না, স্মার্টফোনও ছিল না। এআইকে কীভাবে কাজে লাগানো হবে, তা নির্ভর করবে ব্যক্তির নিজস্ব দক্ষতা ও উদ্দেশের ওপর।

তিনি বলেন, এআই প্রযুক্তির মাধ্যমে শিক্ষকের সহযোগিতা নেওয়া সম্ভব। তাদের সময়ে প্রাইভেট পড়তে হতো, কোচিংয়ে যেতে হতো। এখন প্রাইভেট না পড়লেও ইচ্ছা করলে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে। কারণ, চতুর্থ শিল্পবিপ্লবের সময়ে অনেক সুযোগ তৈরি হয়েছে। আজ এআইয়ের মাধ্যমে চেষ্টা করলে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো খুব সহজেই সম্ভব।

লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভূমি অফিসের আত্মসাতের ১২ লাখ টাকা জমা দিলেন দুই কর্মচারী

ভূমি অফিসের আত্মসাতের ১২ লাখ টাকা জমা দিলেন দুই কর্মচারী

সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক

সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক

‘ক্রসফায়ারের’ ভয় দেখিয়ে ৭০ লাখ টাকা আদায়ের অভিযোগ সাবেক ওসির বিরুদ্ধে

‘ক্রসফায়ারের’ ভয় দেখিয়ে ৭০ লাখ টাকা আদায়ের অভিযোগ সাবেক ওসির বিরুদ্ধে

আত্মীয়ের বাড়ি থেকে চেক চুরি-স্বাক্ষর জালিয়াতি, আইনজীবী কারাগারে

আত্মীয়ের বাড়ি থেকে চেক চুরি-স্বাক্ষর জালিয়াতি, আইনজীবী কারাগারে

সিআইডির প্রতিবেদনেও বাদীর নারাজি, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

৭ পুলিশ সদস্যের নামে মামলা সিআইডির প্রতিবেদনেও বাদীর নারাজি, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের শিকলে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের শিকলে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ

আরও পড়ুন

স্কুলছাত্রীদের উত্ত্যক্ত, প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে হত্যা

স্কুলছাত্রীদের উত্ত্যক্ত, প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে হত্যা

প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী

প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম