Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতা বহিষ্কার

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পিএম

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতা বহিষ্কার

গোলাম মোহাম্মদ সামদানী

Advertisement

কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে তাকে দল থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে এবি পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সামদানী এবি পার্টির নাম, পদবি বা কোনো সাংগঠনিক পরিচয় ব্যবহার করতে পারবেন না। তার কোনো ব্যক্তিগত কার্যকলাপের দায়ভার দল বহন করবে না। গঠনতন্ত্র অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে মহানগর শাখার জন্য একজন ভারপ্রাপ্ত আহ্বায়ক মনোনীত করা হবে।

এতে আরও বলা হয়, এবি পার্টি রাজনৈতিক শিষ্টাচার ও পারস্পরিক শ্রদ্ধাবোধে বিশ্বাসী। অন্য কোনো রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিরোধে পক্ষ নেওয়া বা সহিংসতায় জড়ানো দলীয় নীতি পরিপন্থি।

উল্লেখ্য, বুধবার রাতে কুমিল্লা মহানগর জামায়াতের দুইপক্ষের মধ্যে সৃষ্ট উত্তেজনায় একটি পক্ষের সঙ্গে যোগ দিয়ে সামদানী জামায়াত নেতার গাড়ি ভাঙচুর করেন বলে অভিযোগ ওঠে। সিসিটিভি ফুটেজে ঘটনাটি ধরা পড়ার পর কেন্দ্রীয় কমিটি এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃত্বে যারা

লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃত্বে যারা

ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা

ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা

ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় ঘুসের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা, ভাঙচুর

কুমিল্লায় ঘুসের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা, ভাঙচুর

কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

আরও পড়ুন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে বাধা, স্টেশন মাস্টারসহ ২ জনকে মারধর

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে বাধা, স্টেশন মাস্টারসহ ২ জনকে মারধর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম