কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৫১৯
Advertisement
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৫ এএম
কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ ও ডিবি পুলিশ। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে আবারও একযোগে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ ও ডিবি পুলিশ। এই বিশেষ অভিযানে মোট ৫১৯ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে জেলার ১৮টি থানা ও ডিবি পুলিশ একযোগে এই অভিযান পরিচালনা করে।
এতে জেলার প্রতিটি থানা এলাকার বিভিন্ন হটস্পট এবং কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানে একযোগে এই অভিযান পরিচালিত হয়।
জেলা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের সব ঊর্ধ্বতন কর্মকর্তা সরাসরি মাঠে থেকে এই অভিযানে অংশ নেন।
আটকদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, কোনো নিরপরাধ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়ে বিশেষ ও কঠোর মনিটরিং বজায় রাখা হয়েছে। উঠতি বয়সের কিশোররা যাতে কোনোভাবেই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে, সেজন্য এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। কিশোর অপরাধ নির্মূল করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর।

