Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন

Advertisement

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পিএম

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

Advertisement

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানাটির অবস্থান। ওই কারখানার হারবাল সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে সব শ্রমিক কারখানা থেকে বের হয়ে আসেন। শ্রমিকেরা নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসীম বলেন, আগুনের খবর পেয়ে তিনটি ইউনিট কাজ করছে। আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খালে মরা মুরগি ফেলতে গিয়ে আটক, পুলিশে দিলেন এমপি

খালে মরা মুরগি ফেলতে গিয়ে আটক, পুলিশে দিলেন এমপি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

আরও পড়ুন

‘বোন আমাকে মাফ করে দিস’, চিরকুটে এনজিও কর্মকর্তা

‘বোন আমাকে মাফ করে দিস’, চিরকুটে এনজিও কর্মকর্তা

বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকলে সবাই নিজ ধর্ম পালনের অধিকার পায়: কৃষিমন্ত্রী

বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকলে সবাই নিজ ধর্ম পালনের অধিকার পায়: কৃষিমন্ত্রী

নিজের অবৈধ রিসোর্টে তরুণীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেফতার

নিজের অবৈধ রিসোর্টে তরুণীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেফতার

বন্দরে ভয়াবহ আগুন, ভস্মীভূত ৯ তুলার গুদাম

বন্দরে ভয়াবহ আগুন, ভস্মীভূত ৯ তুলার গুদাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম