Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

Advertisement

Icon

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পিএম

পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

Advertisement

কুড়িগ্রামের চিলমারীতে পাঁচ বছরের এক কন্যা শিশুকে অনৈতিক কাজের উদ্দেশ্যে বাঁশঝাড়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা ওই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ভুক্তভোগী ওই শিশু প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে। 

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার রমনা মডেল ইউনিয়নের হাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত মাদকাসক্ত ওই যুবকের নাম মো. আরিফুল ইসলাম (২৫)। সে ওই এলাকার ফয়েজ উদ্দিন বেপারীর ছেলে।

পুলিশ জানায়, ৯৯৯ এ খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করে। এরপর অভিযুক্ত যুবককে আটক করে থানা হেফাজতে আনা হয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে সবার অজান্তে অনৈতিক কাজের উদ্দেশে ওই শিশুকে নিয়ে আরিফুল বাঁশঝাড়ে যায়। সেখানে শিশুটির উপরে অনৈতিক  কাজের চেষ্টা করলে সে চিৎকার-চেচামেচি শুরু করে। এসময় শিশুর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গেলে ওই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে এলাকাবাসী ধাওয়া করে আরিফুলকে আটক করে। পরে শিশুটিকে উদ্ধার করে চিলমারী হাসপাতালে ভর্তি করা হয়। ওই শিশুর কোমড়ের পিছনের অংশে একটি ক্ষত চিহ্ন পাওয়া গেছে। ভুক্তভোগী ওই শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সে বর্তমানে নিজ বাড়িতে আছে বলে জানা গেছে।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার জানিয়েছেন, ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কার্তিকের শুরুতেই ভোরে ঘন কুয়াশার চাদর, প্রকৃতিই বলে দিচ্ছে শীতের আসছে

কার্তিকের শুরুতেই ভোরে ঘন কুয়াশার চাদর, প্রকৃতিই বলে দিচ্ছে শীতের আসছে

রৌমারীর আলোচিত জোড়া খুন: ২০ বছর পর একজনের যাবজ্জীবন

রৌমারীর আলোচিত জোড়া খুন: ২০ বছর পর একজনের যাবজ্জীবন

বিশ বছর পর জোড়া খুন মামলার রায়, একজনের যাবজ্জীবন

বিশ বছর পর জোড়া খুন মামলার রায়, একজনের যাবজ্জীবন

সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের, বাবা গুরুতর আহত

ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের, বাবা গুরুতর আহত

আরও পড়ুন

এক ঘণ্টার চেষ্টায় নিভল গাজীপুরে ওষুধ কারখানার আগুন

এক ঘণ্টার চেষ্টায় নিভল গাজীপুরে ওষুধ কারখানার আগুন

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

কক্সবাজার রিসোর্টে আগুন: মানবিকতার দৃষ্টান্ত গড়লেন টমটমচালক হামজা

কক্সবাজার রিসোর্টে আগুন: মানবিকতার দৃষ্টান্ত গড়লেন টমটমচালক হামজা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম