Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাহাড়ে গুজব ও মিথ্যা তথ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে: মীর হেলাল

Advertisement

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পিএম

পাহাড়ে গুজব ও মিথ্যা তথ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে: মীর হেলাল

Advertisement

পার্বত্য চট্টগ্রামবিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন বলেছেন, পাহাড়ে গুজব ও মিথ্যা তথ্য সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। এ অঞ্চলে চলমান পরিস্থিতিতে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সবাইকে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যে কোনো বিষয়ে সন্দেহ দেখা দিলে তা দ্রুত স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ স্থানীয় নেতাদের জানানোর আহ্বান জানান তিনি।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের দেওয়া ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, পাহাড়ের সব সমস্যার সমাধান রাতারাতি সম্ভব নয়। এখানে কিছু প্রশাসনিক সমস্যা সমাধান সম্ভব হলেও রাজনৈতিক সমস্যাগুলোর সমাধানে সবার সঙ্গে আলোচনা দরকার। এ লক্ষ্যে পাহাড়ের রাজনৈতিক সমস্যার সমাধানের উপায় বের করতে হবে। আশা করছি, শিগগিরই পাহাড়ে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের দর্শন পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় বিশেষভাবে প্রতিফলিত হয়েছে। বিভিন্ন জাতিগোষ্ঠী, ধর্ম ও সংস্কৃতির মানুষের সম্মেলন এ অঞ্চলের অন্যতম বৈশিষ্ট্য। সবার সমান অধিকার ও উন্নয়ন নিশ্চিত করাই এ দর্শনের মূল লক্ষ্য।

জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য মন্ত্রী ও রাঙামাটির সংসদ-সদস্য দীপেন দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার, সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদসহ প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভূমি মন্ত্রণালয়ে একযোগে ৯৪ এসিল্যান্ডের যোগদান

ভূমি মন্ত্রণালয়ে একযোগে ৯৪ এসিল্যান্ডের যোগদান

এমদাদুল হক চৌধুরীকে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ

এমদাদুল হক চৌধুরীকে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ

নামজারি হলেও খাসজমিতে মালিকানা মিলবে না

নামজারি হলেও খাসজমিতে মালিকানা মিলবে না

একই দাগে খাসজমির সীমানা নির্ধারণ করে ব্যক্তিমালিকানাধীন জমির নামজারির নির্দেশ

একই দাগে খাসজমির সীমানা নির্ধারণ করে ব্যক্তিমালিকানাধীন জমির নামজারির নির্দেশ

মাঠের ভূমি অফিসে উপস্থিতি নিশ্চিতে নতুন অ্যাপস চালু

মাঠের ভূমি অফিসে উপস্থিতি নিশ্চিতে নতুন অ্যাপস চালু

ভূমি মন্ত্রণালয়ের নতুন অ্যাপ ‘ভূমিদৃষ্টি’ কী, যেসব সুবিধা মিলবে

ভূমি মন্ত্রণালয়ের নতুন অ্যাপ ‘ভূমিদৃষ্টি’ কী, যেসব সুবিধা মিলবে

আরও পড়ুন

শিক্ষা খাতে বেশি গুরুত্ব ও বরাদ্দ দিয়েছে বিএনপি সরকার: হুইপ দুলু

শিক্ষা খাতে বেশি গুরুত্ব ও বরাদ্দ দিয়েছে বিএনপি সরকার: হুইপ দুলু

সোনারগাঁয়ে পূজামণ্ডপ পরিদর্শনে ভারতীয় উপ-হাইকমিশনার

সোনারগাঁয়ে পূজামণ্ডপ পরিদর্শনে ভারতীয় উপ-হাইকমিশনার

জেলেদের চাল বিতরণ নিয়ে ছাত্রদলের দুই পক্ষের হট্টগোল, কার্যক্রম বন্ধ

জেলেদের চাল বিতরণ নিয়ে ছাত্রদলের দুই পক্ষের হট্টগোল, কার্যক্রম বন্ধ

কলেজ থেকে ডেকে নিয়ে দুই ছাত্রীকে মারধর, জুতাপেটার অভিযোগ

কলেজ থেকে ডেকে নিয়ে দুই ছাত্রীকে মারধর, জুতাপেটার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম