Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রিসোর্টের আগুনে একসঙ্গে স্ত্রী-সন্তানসহ ৬ স্বজনকে হারালেন নুর আলম

Advertisement

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:১০ পিএম

রিসোর্টের আগুনে একসঙ্গে স্ত্রী-সন্তানসহ ৬ স্বজনকে হারালেন নুর আলম

স্ত্রী-সন্তানের সঙ্গে নুর আলম। ফাইল ছবি

Advertisement

কক্সবাজারে বেড়াতে গিয়ে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ পরিবারের ছয় সদস্যকে হারিয়েছেন চুয়াডাঙ্গায় বসবাসরত নুর আলম। আনন্দময় সময় কাটাতে পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে যাওয়া সেই ভ্রমণই তার জীবনে নিয়ে এসেছে ভয়াবহ শোক।

নুর আলম বরিশাল জেলার উজিরপুর উপজেলার বাসিন্দা। চাকরির সুবাদে স্ত্রী ফারিহা কবির ও ছেলে ফায়িজান আহম্মেদকে নিয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার দক্ষিণ হাসপাতালপাড়ার একটি ভাড়া বাড়িতে টানা আট বছর ধরে বসবাস করছিলেন তিনি। ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের চুয়াডাঙ্গায় মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) হিসেবে কর্মরত নুর আলম।

মোবাইলে নুর আলম জানান, বুধবার স্ত্রী ফারিহা কবির, সাত বছরের ছেলে ফায়িজান আহম্মেদ, তিন শ্যালিকা ও এক শ্যালককে নিয়ে তিনি কক্সবাজারে বেড়াতে যান। অফিসের কাজ থাকায় শুক্রবার পরিবারের সদস্যদের সেখানে রেখে তিনি চুয়াডাঙ্গায় ফিরে আসেন।

শনিবার (১৭ অক্টোবর) তাদের কক্সবাজার থেকে ফিরে আসার কথা ছিল। কিন্তু সকালে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, সন্তান, তিন শ্যালিকা ও এক শ্যালকের মৃত্যুর খবর পান তিনি। খবর পেয়েই ঢাকার উদ্দেশে রওনা হন নুর আলম।

তিনি বলেন, আজ তাদের ফিরে আসার কথা ছিল। কীভাবে আগুন লাগল জানি না। আমার স্ত্রী, সন্তানসহ পরিবারের ছয়জন মারা গেছে। এর বেশি কিছু বলার মতো অবস্থায় নেই।

নুর আলমের একমাত্র ছেলে ফায়িজান আহম্মেদ (৭) চুয়াডাঙ্গার প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

শনিবার বিকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার দক্ষিণ হাসপাতালপাড়ায় নুর আলমের ভাড়া বাসায় গিয়ে দেখা যায়, তৃতীয় তলার কক্ষটি তালাবদ্ধ। স্ত্রী-সন্তানকে নিয়ে যে বাসায় আট বছর ধরে সংসার করছিলেন নুর আলম, তাদের অনুপস্থিতিতে সেই বাসা এখন নিস্তব্ধ।

বাড়ির মালিক হারুন আর রশিদ বলেন, নুর আলম প্রায় আট বছর ধরে বাড়ির তৃতীয় তলায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকেন। তারা খুবই ভালো মানুষ। ঘটনার খবর শোনার পর নুর আলম ঢাকায় শ্বশুরবাড়িতে চলে গেছেন।

শনিবার কক্সবাজার থেকে পরিবারের সদস্যদের চুয়াডাঙ্গায় ফিরে আসার কথা ছিল। কিন্তু তাদের ফেরার অপেক্ষার বদলে দক্ষিণ হাসপাতালপাড়ার ভাড়া বাসায় এখন ঝুলছে তালা।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফিরোজ কবির বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, একই পরিবারের মা ও ছেলে চুয়াডাঙ্গা জেলার। বাকি চারজন তাদের আত্মীয়স্বজন হতে পারেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টেকনাফে তিন ইজিবাইকে তল্লাশি, ২ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার

টেকনাফে তিন ইজিবাইকে তল্লাশি, ২ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার

এক ঘণ্টার চেষ্টায় নিভল গাজীপুরে ওষুধ কারখানার আগুন

এক ঘণ্টার চেষ্টায় নিভল গাজীপুরে ওষুধ কারখানার আগুন

কক্সবাজার রিসোর্টে আগুন: মানবিকতার দৃষ্টান্ত গড়লেন টমটমচালক হামজা

কক্সবাজার রিসোর্টে আগুন: মানবিকতার দৃষ্টান্ত গড়লেন টমটমচালক হামজা

কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ইনচার্জ আটক

কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ইনচার্জ আটক

দোতলা থেকে লাফিয়ে বাঁচলেন আশিকুল, হারালেন স্ত্রীসহ ৬ স্বজন

দোতলা থেকে লাফিয়ে বাঁচলেন আশিকুল, হারালেন স্ত্রীসহ ৬ স্বজন

বন্দরে ভয়াবহ আগুন, ভস্মীভূত ৯ তুলার গুদাম

বন্দরে ভয়াবহ আগুন, ভস্মীভূত ৯ তুলার গুদাম

আরও পড়ুন

খুলনায় ৩৯৪ পূজামণ্ডপের নিরাপত্তায় প্রস্তুত এসআরবি

খুলনায় ৩৯৪ পূজামণ্ডপের নিরাপত্তায় প্রস্তুত এসআরবি

চট্টগ্রামে ২ হাজার ৬০০ পূজামণ্ডপ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা

চট্টগ্রামে ২ হাজার ৬০০ পূজামণ্ডপ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা

মাদক সেবনের অভিযোগে ছাত্রদল নেতাকে সাময়িক অব্যাহতি

মাদক সেবনের অভিযোগে ছাত্রদল নেতাকে সাময়িক অব্যাহতি

বালুর ব্যবসা নিয়ে দুই পক্ষের বিরোধ, গুলিতে যুবদল কর্মী নিহত

বালুর ব্যবসা নিয়ে দুই পক্ষের বিরোধ, গুলিতে যুবদল কর্মী নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম