গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
Advertisement
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ও যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শনিবার (১৭ অক্টোবর) গৌরীপুর রেলওয়ে জংশনে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদের চারপাশ পরিষ্কার রাখতে হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। পরিষ্কার একবার করার পরে এলাকাবাসীকেও এ কাজে সহযোগিতা করতে হবে।
পৌর প্রশাসক এবিএম কাউসার জামান বলেন, ডেঙ্গুর বাহক মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে হলে সবাই একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশ নিতে হবে। স্বজন সমাবেশের ন্যায় সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) এবিএম কাউসার জামান। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গৌরীপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. হাসান জাকির, সহকারী প্রকৌশলী মদন মোহন দাস, গৌরীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, গৌরীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. আতাউর রহমান, রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ আবুল কালাম, গৌরীপুর মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান, পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর ফজলুল করিম মিলন, সাংবাদিক আব্দুর রউফ দুদু, শামীম আনোয়ার, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব প্রমুখ।
কর্মসূচিতে অংশ নেন- পৌরসভার বাজার পরিদর্শক সুজানুল হক, হিসাব সহকারী তোফাজ্জল হোসেন লিটন, ক্যাশিয়ার নিতাই চন্দ্র সরকার, প্রকৌশল বিভাগের আবু বক্কর সিদ্দিক, দেওয়ান হোসেন, জুয়ের মিয়া, বাবুল চন্দ্র সরকার, শফিকুল ইসলাম কাজলসহ পৌরসভার ২৫ জন পরিচ্ছন্নতা কর্মী।
