Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মা ইলিশ রক্ষার অভিযানে এমপির ওপর জেলেদের হামলা

Advertisement

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পিএম

মা ইলিশ রক্ষার অভিযানে এমপির ওপর জেলেদের হামলা

সংগৃহীত ছবি

Advertisement

শরীয়তপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানকে কেন্দ্র করে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেছেন জেলেরা। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে ৩৬ জেলেকে আটক করেছে। এ সময় প্রায় ২ লাখ মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর এলাকার পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টরা জানান, নদীতে অভিযান পরিচালনার সময় জেলেদের সঙ্গে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে প্রায় ১০০ জন জেলে ইট-পাটকেল নিক্ষেপ করেন এবং লাঠিসোঁটা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও অভিযানে থাকা কর্মকর্তাদের ধাওয়া দেন বলে অভিযোগ রয়েছে।

এ সময় সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান এবং জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযানে অংশ নেওয়া সদস্যরা পালেরচর এলাকার নদীর পাড়ে অবস্থান নেন। পরে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান জোরদার করলে জেলেরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় ৩৬ জেলেকে আটক করা হয়। পাশাপাশি প্রায় ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান বলেন, ঘটনাটি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। যারা এ ঘটনা ঘটাচ্ছে, তাদের শক্ত হাতে প্রতিহত করার চেষ্টা করছি।

শরীয়তপুরের জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব বলেন, পালেরচর এলাকার পদ্মা নদীতে আমরা অভিযানে যাওয়ার পর জেলেরা আটকের ভয়ে ইট-পাটকেল ছুড়েছেন। পরে অভিযান জোরদার হলে তারা পালিয়ে যান। আমরা ৩৬ জন জেলেকে আটক করেছি।

অভিযান ও আটকের সত্যতা নিশ্চিত করেন জাজিরা থানার ওসি মো. সালেহউদ্দীন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছাত্রীকে শাসন করায় শিক্ষকের ওপর হামলা, ছাত্র গ্রেফতার

ছাত্রীকে শাসন করায় শিক্ষকের ওপর হামলা, ছাত্র গ্রেফতার

সৌদিতে হুথি হামলায় আহত ৬, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি

সৌদিতে হুথি হামলায় আহত ৬, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি

২৪ ঘণ্টায় ইয়েমেনে সৌদির ১১০ হামলা

২৪ ঘণ্টায় ইয়েমেনে সৌদির ১১০ হামলা

মুম্বাইয়ে টাইগার শ্রফ লক্ষ্য করে প্রাণঘাতী হামলা, গুলিবিদ্ধ ২

মুম্বাইয়ে টাইগার শ্রফ লক্ষ্য করে প্রাণঘাতী হামলা, গুলিবিদ্ধ ২

ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের

ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের

হুথিদের হামলার নিন্দা জানানোয় জাতিসংঘকে ধন্যবাদ সৌদির

হুথিদের হামলার নিন্দা জানানোয় জাতিসংঘকে ধন্যবাদ সৌদির

আরও পড়ুন

পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতের আঁধারে ফেরত নিল

পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতের আঁধারে ফেরত নিল

বাগেরহাটে পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে আগুন, স্বাভাবিক কার্যক্রম বন্ধ

বাগেরহাটে পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে আগুন, স্বাভাবিক কার্যক্রম বন্ধ

দুর্গাপুরে সাংবাদিক হত্যা মামলার আসামি রিমান্ডে

দুর্গাপুরে সাংবাদিক হত্যা মামলার আসামি রিমান্ডে

হাসপাতালের ১৫ ফ্যান চুরি, বিএনপি নেতার ছেলের ৬ মাসের কারাদণ্ড

হাসপাতালের ১৫ ফ্যান চুরি, বিএনপি নেতার ছেলের ৬ মাসের কারাদণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম