Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গ্রাহকের এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা!

Advertisement

Icon

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পিএম

গ্রাহকের এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা!

ফাইল ছবি

Advertisement

নোয়াখালীর চাটখিলে সাধারণভাবে বিদ্যুৎ ব্যবহারকারী এক গ্রাহকের এক মাসের বিল এসেছে ১ লাখ ১০ হাজার ৪৯৬ টাকা। এ ঘটনায় গ্রাহক ও তার পরিবার হতভম্ব হয়ে পড়ে। 

সোমবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খবরটি ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে মিটার যাচাই করে বিল সংশোধন করেন পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম)। ভুল বিল প্রস্তুতকারী কর্মকর্তা মমতাজ বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চাটখিল উপজেলার ৪ নম্বর বদলকোট ইউনিয়নের হরিকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম রনি ওই বিদ্যুৎ গ্রাহক।

শহীদুল ইসলাম রনি জানান, তিনি সৌদি আরবে দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়েছেন। গত ২ বছর পূর্বে তিনি দেশে ফিরে আসেন। বর্তমানে তিনি নিজ গ্রামে ছোট একটা ব্যবসার সঙ্গে জড়িয়েছেন। 

তিনি জানান, বর্তমানে তিনি যে মিটার ব্যবহার করছেন, তা তার দাদা আবু তাহেরের নামে রয়েছে। বর্তমানে তার ঘরে ২টি সিলিং ফ্যান, ১টি প্রিজ, ৫টি লাইট ও আইপিএস ব্যবহার করছেন। 

তিনি আরও জানান, সেপ্টেম্বর মাসে তার বিদ্যুৎ বিল ছিল ১৮৬০ টাকা। এ ছাড়া প্রতি মাসে ১২শ থেকে ১৬শ টাকার মধ্যে তার বিদ্যুৎ বিল আসতো। কিন্তু হঠাৎ অক্টোবর মাসে তার বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার ৪৯৬ টাকা আসে। এতে তিনি বিচলিত হয়ে পড়েন। 

শহীদুল ইসলাম রনি দাবি করেন, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের অবহেলার কারণে গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন। এ বিষয়ে তদারকি বাড়ানোর জন্য তিনি ডিজিএমকে অনুরোধ করেছেন বলে জানান। 

এদিকে খবর পেয়ে সোমবার রাত ১০টার দিকে গ্রাহকের বাড়িতে যান চাটখিল পল্লী বিদ্যুতের ডিজিএম জুনায়েদুর রহমান। তিনি মিটার যাচাই করে প্রকৃত বিল ১ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেন।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে উপস্থিত লোকজনের কাছে ক্ষমা চান ডিজিএম। তিনি বলেন, ভুলবশত এ বিল করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না বলেও অঙ্গীকার করেন তিনি।

ডিজিএম জানান, ভুল বিল প্রস্তুতকারী অফিস কর্মকর্তা মমতাজ বেগমকে মঙ্গলবার সকালে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা

প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা

রংপুরে হরতালের ডাক

রংপুরে হরতালের ডাক

প্রি-পেইড গ্রাহকদের জরুরি নির্দেশনা ডেসকোর

প্রি-পেইড গ্রাহকদের জরুরি নির্দেশনা ডেসকোর

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ৮, বিদ্যুৎহীন ১০ লাখের বেশি মানুষ

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ৮, বিদ্যুৎহীন ১০ লাখের বেশি মানুষ

আজ যেসব এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আজ যেসব এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আয়কর না দিলে কাটা যাবে গ্যাস-বিদ্যুত সংযোগ?

আয়কর না দিলে কাটা যাবে গ্যাস-বিদ্যুত সংযোগ?

আরও পড়ুন

সুইটি এখনও জেলে আছে, ২ মাস পর বাড়ি ফিরবে; দাবি মায়ের

সুইটি এখনও জেলে আছে, ২ মাস পর বাড়ি ফিরবে; দাবি মায়ের

পিরোজপুরে ট্রলারডুবিতে শিশুর মৃত্যু, ৮ ঘণ্টায়ও খোঁজ মেলেনি মায়ের

পিরোজপুরে ট্রলারডুবিতে শিশুর মৃত্যু, ৮ ঘণ্টায়ও খোঁজ মেলেনি মায়ের

দেশে চাষ হচ্ছে ব্ল্যাক রাইস, দাম কত, গুণাগুণ কী?

দেশে চাষ হচ্ছে ব্ল্যাক রাইস, দাম কত, গুণাগুণ কী?

নাতির বিরুদ্ধে দাদাকে হত্যার অভিযোগ

নাতির বিরুদ্ধে দাদাকে হত্যার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম