Logo
Logo
×

Advertisement

সারাদেশ

লক্ষ্মীপুরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

Advertisement

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:৩০ পিএম

লক্ষ্মীপুরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

Advertisement

লক্ষ্মীপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও একতরফা নিয়োগের অভিযোগ উঠেছে। লক্ষ্মীপুর পৌরসভায় একই পরিবারের দুজনের ডিলারশিপ ও পশু খাদ্য বিক্রেতাকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দুইজন ব্যবসায়ী।

এছাড়া চন্দ্রগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের সমর্থক বাহার উদ্দিনকে ডিলার নিয়োগের অভিযোগ করা হয়।

লক্ষ্মীপুর পৌরসভায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ এনে হামিদুর রহমান ও ইয়াছিনুর রহমান নামের দুজন ব্যবসায়ী জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পৃথক লিখিত অভিযোগ করেন। তারা লক্ষ্মীপুর শহরের সার ব্যবসায়ী।

অভিযোগে জানা যায়, লক্ষ্মীপুর পৌরসভায় ইফাজ এগ্রোকে সার ডিলার নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। কিন্তু প্রতিষ্ঠানটিতে মুরগিরর খাদ্য, মাছের খাদ্য, গরুর খাদ্য বিক্রি হচ্ছে; যা ডিলার নিয়োগের নীতিমালা পরিপন্থি। এছাড়া ইফাজ এগ্রোর স্বত্বাধিকারী জাকির হোসেনের ভাই ইকবাল ট্রেডার্সের স্বত্বাধিকারী ইকবাল হোসেন বিএডিসি সার ডিলার ও খুচরা আইডি কার্ডধারী হিসেবে পূর্বেই নিয়োগপ্রাপ্ত। একই পরিবারের দুজন ডিলারশিপ নিয়োগের ফলে ডিলার নিয়োগের নীতিমালা পরিপন্থি হয়েছে বলে দাবি তাদের।

অন্যদিকে পৌরসভার সুপারিশপ্রাপ্ত ডিলার ইফাজ এগ্রোর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাকে একতরফা এবং বিধিমালা বহির্ভূতভাবে ডিলারশিপ দেওয়ার সুপারিশ করা হয়। এছাড়া ডিলারশিপ পেতে হলে ২৫ মেট্রিক টন সার ধারণক্ষমতার স্থান থাকতে হবে, যা তার নেই। 

তাই অভিযোগে ইফাজ এগ্রোর ডিলারশিপ বাতিল ও পুনঃবিজ্ঞপ্তির দাবি জানানো হয়।

লক্ষ্মীপুর শহরের ব্যবসায়ী আবদুর রহমান অভিযোগ করে বলেন, ইফাজ এগ্রোকে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ প্রদান করা হয়েছে। তাদের পরিবারে অন্য একটি ডিলার রয়েছে এবং তারা পশু খাদ্য বিক্রেতা। তাদের এ নিয়োগ বাতিলের দাবি জানাচ্ছি আমরা। বাজারে আরও প্রায় ২০-২৫ জন ব্যবসায়ী রয়েছেন, অথচ তারা কিছুই জানেন না। তাই ইফাজ এগ্রোর নিয়োগ স্থগিত করে পুনঃতদন্ত এবং পুনঃনিয়োগের দাবি জানাচ্ছি।

অন্যদিকে চন্দ্রগঞ্জ ইউনিয়নে সার ডিলার নিয়োগের জন্য সুপারিশ পেয়েছেন মেসার্স বাহার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বাহার উদ্দিন। তিনি আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত বলে একাধিক অভিযোগ রয়েছে। তাছাড়া আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তার একান্ত কিছু স্থিরচিত্র স্যোশাল মিডিয়ায় প্রকাশ হয়েছে। তাই তার ডিলারশিপ বাতিলের দাবি স্থানীয় প্রকৃত ব্যবসায়ীদের।

অভিযোগের বিষয়ে ইফাজ এগ্রোর স্বত্বাধিকারী জাকির হোসেন বলেন, সরকার বিজ্ঞপ্তি দিয়েছে  আমি আবেদন করেছি। অন্য কেউ আবেদন করেনি। এটি আমার দোষ না। আর আমার পশু খাদ্য ও সারের আলাদা দোকান। আমার ভাই বিএডিসির ডিলার। তিনি কৃষি সম্প্রসারণের ডিলার নয়। হিংসাপরায়ণ হয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

এ ব্যাপারে লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জহির আহমেদ বলেন, ডিলার এখনও নিয়োগ হয়নি, সুপারিশ হয়ে আসছে। এটি উপজেলা থেকে যাচাই-বাছাই শেষে মন্ত্রণালয়ের সুপারিশ হয়ে আসছে। এখন অভিযোগ দিয়ে তো লাভ নেই। এখানে আমাদের হাতে কিছু নেই।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১২ এক পরিবারে বাবা-মেয়ের মৃত্যু, মা ও ছেলে হাসপাতালে

এক পরিবারে বাবা-মেয়ের মৃত্যু, মা ও ছেলে হাসপাতালে

বীজ প্রতারণায় ক্ষোভ তানোরে তোপের মুখে কৃষক সমাবেশ পণ্ড!

তানোরে তোপের মুখে কৃষক সমাবেশ পণ্ড!

লক্ষ্মীপুরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

লক্ষ্মীপুরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

দুর্গাপূজার নিরাপত্তায় ৩৫শ কোস্টগার্ড নিয়োজিত: মহাপরিচালক

দুর্গাপূজার নিরাপত্তায় ৩৫শ কোস্টগার্ড নিয়োজিত: মহাপরিচালক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম