Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষকদল নেতা গ্রেফতার

Advertisement

Icon

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১১:০৪ এএম

প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষকদল নেতা গ্রেফতার

ছবি: সংগৃহীত

Advertisement

লক্ষ্মীপুরের রায়পুরে আত্মীয়ের বাসায় বেড়াতে এসে জিম্মি ও মারধরের শিকার হয়েছেন এক প্রবাসী ও তার স্ত্রী। এ ঘটনায় রিয়াদ হাসান বয়াতি নামে কৃষকদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় রায়পুর বাজারের দেনায়েতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

রিয়াদ রায়পুর পৌর কৃষকদলের সভাপতি প্রার্থী ও রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তার নেতৃত্বে ওই দম্পতিকে জিম্মি করে মারধর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে রায়পুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মীরগঞ্জ সড়কে ফারুক আহম্মেদের ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন প্রবাসী সবুজ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ছয়জনকে আসামি করে রায়পুর থানায় মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই ভবনে সবুজের স্ত্রী মিলি আক্তারের বান্ধবী সাথী আক্তার ভাড়া থাকেন। ঘটনার দিন সাথীর মেয়ের জন্মদিন উপলক্ষে মিলি ও তার স্বামীকে দাওয়াত দেওয়া হয়। তারা সেখানে যাওয়ার পর হঠাৎ অভিযুক্তরা বাসায় ঢুকে মিলির সঙ্গে খারাপ আচরণ করেন। একপর্যায়ে সাথীর প্রায় এক ভরি দুই আনা স্বর্ণালংকার লুট করেন তারা।

এ সময় বাধা দিলে মিলিকে পিটিয়ে রক্তাক্ত করা হয়। পরে দম্পতিকে জিম্মি করে ২৫ হাজার টাকা ও ব্যাংকের কার্ড নিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। এরপর তাদের অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে একটি কক্ষে নিয়ে ভিডিও ধারণ করা হয়। পরে সবুজ তাদের বিয়ের ছবি দেখালে হুমকি-ধমকি দিয়ে অভিযুক্তরা চলে যান।

পুলিশ হেফাজতে থাকা রিয়াদ এ বিষয়ে কথা বলতে রাজি হননি। মামলার অন্য আসামিরা পলাতক রয়েছেন। অভিযুক্তদের অভিভাবকরা এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম মঙ্গলবার রাত ৯টায় বলেন, রিয়াদ নামে একজনকে শহর থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত। তাকে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হবে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বারবার পুলিশের চোখ ফাঁকি, সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

বারবার পুলিশের চোখ ফাঁকি, সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের তিন নেতা ঢাকায় গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের তিন নেতা ঢাকায় গ্রেফতার

ভাড়া দেওয়া বাড়িতে ডিবির অভিযানের পর সেই অতিরিক্ত ডিআইজি ক্লোজড

ভাড়া দেওয়া বাড়িতে ডিবির অভিযানের পর সেই অতিরিক্ত ডিআইজি ক্লোজড

দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড চায় সিআইডি

দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড চায় সিআইডি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতা গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতা গ্রেফতার

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেফতার

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেফতার

আরও পড়ুন

বিএনপি নেতার শ্যালকের দোকানে মিলল সরকারি চাল

বিএনপি নেতার শ্যালকের দোকানে মিলল সরকারি চাল

প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষকদল নেতা গ্রেফতার

প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষকদল নেতা গ্রেফতার

খাসিকাণ্ডে অব্যাহতি পেলেন সেই বিএনপি নেতা

খাসিকাণ্ডে অব্যাহতি পেলেন সেই বিএনপি নেতা

৬ ছেলের পাকা ঘর, কারও কাছে ঠাঁই পাচ্ছিলেন না মা

৬ ছেলের পাকা ঘর, কারও কাছে ঠাঁই পাচ্ছিলেন না মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম