Logo
Logo
×

Advertisement

সারাদেশ

থানায় ঢুকে তিন পুলিশকে পিটিয়ে জখম, একদিন পর হামলাকারী গ্রেফতার

Advertisement

Icon

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পিএম

থানায় ঢুকে তিন পুলিশকে পিটিয়ে জখম, একদিন পর হামলাকারী গ্রেফতার

Advertisement

জয়পুরহাটের কালাই থানা মধ্যে আসলাম হোসেন (২৭) নামে এক যুবক প্রবেশ করে কোনোকিছু বুঝে ওঠার আগেই তিন পুলিশ সদস্যকে মেরে দ্রত পালিয়ে যায়। এ ঘটনায় তিন পুলিশ সদস্যকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেওয়া হয়েছে।

১৯ অক্টোবর (সোমবার) সন্ধ্যা ৭টার দিকে কালাই থানায় ঘটেছে। পরদিন ২০ অক্টোবর পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। সেদিন রাতেই পুলিশ মারপিটের ঘটনায় জড়িত আসলাম হোসেনকে গ্রেফতার করে বুধবার জেলহাজতে প্রেরণ করেছে। আসলাম হোসেন কালাই পৌরশহরের থুপসাড়ার মহল্লার মুনসুর রহমানের ছেলে।

আহত তিন পুলিশ সদস্যরা হলেন- কালাই থানার গাড়ী চালক কনস্টেবল মাসুদ রানা, কনস্টেবল মাহমুদুল হাসান রকি এবং এস আই আহসান হাবীব।

মামলা সূত্রে জানা যায়, গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চলতি দুর্গাপূজার দায়িত্ব পালন করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কালাই থানার পুলিশ সদস্যরা। এ সময় হাতে কাঠের বাটাম নিয়ে সবার অগোচরে থানার ভিতরে কর্মরত ডিউটি অফিসারের অফিস কক্ষের সামনে গিয়ে দাঁড়ান আসলাম হোসেন। এ সময় থানা চত্বরের ভিতরে ভবনের মুল ফটকে সেন্ট্রি দায়িত্বে থাকা নারী কনস্টেবল মোছা. স্মৃতি আকতার তার পরিচয় ও থানায় আসার কারণ জানতে চান। এ সময় আসলাম ওই নারী কনস্টেবলের কথার কোনো জবাব না দিয়েই পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবল মাহমুদুল হাসান রকিকে লক্ষ্য করে বাটাম দিয়ে আঘাত করতে থাকেন।

মারপিটের কারণে কনস্টেবল মাহমুদুল হাসান রকি বাম চোয়ালে আঘাতপ্রাপ্ত হয়ে বাঁচার জন্য দৌড় দিলে তখন আসলাম তার পিছু ধাওয়া করে। এ সময় কনস্টেবল মাহমুদুল হাসান রকি রক্তাক্ত ও জখম হয়।

এ ঘটনা অন্যান্য পুলিশ সদস্যরা দেখে আসলামকে আটকানোর চেষ্টা করলে সে আরও বেগতিক হয়ে ওঠে এবং থানার পিকআপ চালক কনস্টেবল মাসুদ রানার পিঠে আঘাত করেন। এ অবস্থায় কনস্টেবল মাসুদ রানাকে উদ্ধার করতে এস আই (নিরস্ত্র) আহসান হাবীব এগিয়ে আসলে তাকেও মারা শুরু করে আসলাম। এতে পিকআপ চালক কনস্টেবল মাসুদ রানা ও এস আই (নিরস্ত্র) আহসান হাবীব গুরুতর আহত হয়। পরে থানার ওসি তদন্ত ইমায়েদুল জাহেদীসহ অন্যান্য পুলিশ সদস্যরা আসলামকে আটকাতে এগিয়ে এলে সে হাতে থাকা কাঠের বাটাম ফেলে দিয়ে দ্রুত থানার ভিতর থেকে পালিয়ে যান।

এ ঘটনায় আহত পুলিশ সদস্যদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরদিন পুলিশ অভিযুক্ত আসলাম হোসেনকে আসামী করে মামলা দায়ের করলে রাতেই তাকে গ্রেফতার করেন। অভিযুক্ত আসলামের বিরুদ্ধে মাদক ও জুয়া আইনে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, থানায় ঢুকে আসলাম হোসেন নামে এক যুবক থানার তিন পুলিশ সদস্যর ওপর হামলা করায় তারা গুরুত্বর আহত হয়েছেন। ঘটনার সময় আমি মন্ত্রী মহোদয়ের ডিউটিতে ছিলাম। এ ঘটনায় পরদিন পুলিশ বাদী হয়ে থানায় মামলা করা হয়েছে। ঘটনার সাথে জড়িত আসলামকে বুধবার দুপুরে জয়পুরহাট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

অসহায় সংখ্যালঘুদের পাশে আলেমরা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

অসহায় সংখ্যালঘুদের পাশে আলেমরা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

শাশুড়িকে মারধরের ভিডিও ভাইরাল, পুত্রবধূ আটক

শাশুড়িকে মারধরের ভিডিও ভাইরাল, পুত্রবধূ আটক

দুর্গোৎসবে সম্প্রীতির নজির, বরিশালের সব পূজামণ্ডপে রহমাতুল্লাহর অনুদান

দুর্গোৎসবে সম্প্রীতির নজির, বরিশালের সব পূজামণ্ডপে রহমাতুল্লাহর অনুদান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম