Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

Advertisement

Icon

বরিশাল ব‍্যুরো ও বানারীপাড়া প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পিএম

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

বানারীপাড়া থানা

Advertisement

নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে সেন্টারিংয়ের কাজ করার সময় অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বরিশালের বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে।

মৃত ব্যক্তিরা হলেন- বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের মজিদ মোল্লার ছেলে জামাল হোসেন ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. চুন্নু মিয়ার ছেলে মো. সোহাগ।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান জানিয়েছেন, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রিয়াজ হোসেনের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে ওই দুই শ্রমিক সেন্টারিংয়ের কাজ করছিলেন। এ সময় অক্সিজেনের অভাবে ওই দুই শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে বানারীপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ দুই শ্রমিককে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

ওসি আরও জানান, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা শ্রমিক জামাল হোসেন ও মো. সোহাগকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুর্গোৎসবে সম্প্রীতির নজির, বরিশালের সব পূজামণ্ডপে রহমাতুল্লাহর অনুদান

দুর্গোৎসবে সম্প্রীতির নজির, বরিশালের সব পূজামণ্ডপে রহমাতুল্লাহর অনুদান

চাঁদা দাবির প্রতিবাদ করায় জেলেদের ওপর হাতবোমা হামলার অভিযোগ, আহত ৫

চাঁদা দাবির প্রতিবাদ করায় জেলেদের ওপর হাতবোমা হামলার অভিযোগ, আহত ৫

কলেজ থেকে ডেকে নিয়ে দুই ছাত্রীকে মারধর, জুতাপেটার অভিযোগ

কলেজ থেকে ডেকে নিয়ে দুই ছাত্রীকে মারধর, জুতাপেটার অভিযোগ

‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

ইলিশের হাটে চাঁদাবাজি প্রসঙ্গে আলাউদ্দিন ‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

বিএনপি নেতাকে হত্যা: সাবেক ছাত্রদল নেতাসহ ১৭ জনের নামে মামলা

বিএনপি নেতাকে হত্যা: সাবেক ছাত্রদল নেতাসহ ১৭ জনের নামে মামলা

আরও পড়ুন

জানালার পাশে মাদকের আসর, সাংস্কৃতিক সংসদের নেতাকে কুপিয়ে জখম

জানালার পাশে মাদকের আসর, সাংস্কৃতিক সংসদের নেতাকে কুপিয়ে জখম

সিএনজি ও বাসে তল্লাশি করে মিলল কোটি টাকার মাদক

সিএনজি ও বাসে তল্লাশি করে মিলল কোটি টাকার মাদক

মাদানীর ওয়াজ মাহফিলে এমপিকে পাগড়ি পরিয়ে দিলেন আলেমরা

মাদানীর ওয়াজ মাহফিলে এমপিকে পাগড়ি পরিয়ে দিলেন আলেমরা

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম