মাদ্রাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ, স্ত্রী-সন্তান আটক
Advertisement
যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সাভারে মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগে তার স্ত্রী ও সন্তানকে আটক করেছে পুলিশ।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররাফ হোসেন বৃহস্পতিবার যুগান্তরকে জানান, মাদ্রাসার মালিক মাওলানা আব্দুল বারী ও তার স্ত্রীর সংশ্লিষ্টতা থাকায় তাদের বিরুদ্ধেও ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, স্ত্রী সহযোগিতায় মাদ্রাসার মালিক আরও কয়েকজন ছাত্রীকে ধর্ষণে সহযোগিতা করার প্রমাণ পাওয়া গেছে। এর আগে গত বুধবার রাতে এ ঘটনায় এলাকাবাসীর মাদ্রাসা ভাঙচুর ও জনতার রোষানলে পড়ে মাওলানা পালিয়ে যান। এ সময় তার স্ত্রী ও ১২ বছরের সন্তানকে আটক করে থানায় নিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকালে তার সন্তানকে নিরাপত্তা দিয়ে অন্য এলাকায় তার স্বজনদের জিম্মায় দেওয়া হয়েছে। দুপুর ১২টায় মাওলানা বারীর স্ত্রীকে কড়া নিরাপত্তায় আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
জানা যায়, সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকায় একটি মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল বারীর বিরুদ্ধে একাধিক ছাত্রীকে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে। বুধবার রাতে এক ছাত্রীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে ও ছাত্রীকে মাওলানার বেড রুম থেকে উদ্ধার করে জনতা।
এলাকাবাসী তোফাজ্জল জানান, ভুক্তভোগীদের অভিযোগ, এ ঘটনায় তার স্ত্রীও সহযোগিতা করেছেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ক্ষুব্ধ লোকজন মাদ্রাসা প্রাঙ্গণে ভাঙচুর চালান।
জানা যায়, মাদ্রাসার প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ছাত্রীদের ওপর চাপ প্রয়োগ করে একাধিক যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। অভিযুক্তের স্ত্রীও ছাত্রীদের তার স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্কে বাধ্য করতেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এদিকে ঘটনার পর থেকে মাওলানা আব্দুল বারী পলাতক রয়েছেন।
