Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দুই অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

Advertisement

Icon

বরিশাল ব্যুরো ও বাকেরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১১:০১ পিএম

দুই অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

বাকেরগঞ্জ থানা

Advertisement

বরিশালের বাকেরগঞ্জে সড়ক পার হওয়ার সময় দুই অটোরিকশার চাপায় আব্দুল মন্নান মল্লিক (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বরিশাল-বরগুনা আঞ্চলিক মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলা মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মন্নান মল্লিক উপজেলার গারুড়িয়া ইউনিয়নের জিনিয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত শামসুল হক মল্লিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মডেল মসজিদ এলাকায় সড়ক পার হচ্ছিলেন আব্দুল মন্নান। এ সময় দুটি অটোরিকশার চাপায় গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী তাসলিমা বেগম জানান, তার স্বামী সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন। তবে কী কারণে তিনি ওই এলাকায় গিয়েছিলেন, তা তিনি জানেন না।

দুর্ঘটনার পর অটোরিকশা দুটির মধ্যে একটি আটক করেছে পুলিশ। অন্যটি নিয়ে চালক পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়া অটোরিকশাটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। একটি অটোরিকশা আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া অটোরিকশাটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

দুর্গোৎসবে সম্প্রীতির নজির, বরিশালের সব পূজামণ্ডপে রহমাতুল্লাহর অনুদান

দুর্গোৎসবে সম্প্রীতির নজির, বরিশালের সব পূজামণ্ডপে রহমাতুল্লাহর অনুদান

চাঁদা দাবির প্রতিবাদ করায় জেলেদের ওপর হাতবোমা হামলার অভিযোগ, আহত ৫

চাঁদা দাবির প্রতিবাদ করায় জেলেদের ওপর হাতবোমা হামলার অভিযোগ, আহত ৫

কলেজ থেকে ডেকে নিয়ে দুই ছাত্রীকে মারধর, জুতাপেটার অভিযোগ

কলেজ থেকে ডেকে নিয়ে দুই ছাত্রীকে মারধর, জুতাপেটার অভিযোগ

‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

ইলিশের হাটে চাঁদাবাজি প্রসঙ্গে আলাউদ্দিন ‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

আরও পড়ুন

দুই অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

দুই অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

বিষপানে এনসিপি নেতার মৃত্যু

বিষপানে এনসিপি নেতার মৃত্যু

মাদ্রাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ, স্ত্রী-সন্তান আটক

মাদ্রাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ, স্ত্রী-সন্তান আটক

সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী

সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম