Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দুর্গাপূজার মেলায় গিয়ে অতিরিক্ত মদ্যপান, ২ জনের মৃত্যু

Advertisement

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পিএম

দুর্গাপূজার মেলায় গিয়ে অতিরিক্ত মদ্যপান, ২ জনের মৃত্যু

অতিরিক্ত মদ্যপানে নিহতরা। ফাইল ছবি

Advertisement

মাগুরার শ্রীপুরে দুর্গাপূজার মেলায় গিয়ে বন্ধুদের সঙ্গে অতিরিক্ত মদ্যপান করায় বিধান বিশ্বাস (২২) ও আলমগির লস্কার (৩৮) নামে দুজনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।

নিহত বিধান বিশ্বাস শ্রীপুর উপজেলার মালদা গ্রামের বিনয় বিশ্বাসের ছেলে এবং আলমগির লস্কার একই উপজেলার বাখেরা মকর্দমখোলা গ্রামের আজম লস্কারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, তারা বুধবার দুর্গাপূজার বিজয়া দশমীর রাতে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের পূজামণ্ডপ এলাকার আয়োজিত মেলায় গিয়ে বন্ধুদের সঙ্গে অতিরিক্ত মদ্যপান করেন। পরে তারা রাতে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন।

এদিকে কোনো প্রকার চিকিৎসা ছাড়াই সারা দিন বাড়িতে থাকা অবস্থায় তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে বিধান বিশ্বাসকে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এবং আলমগির লস্কারকে শুক্রবার সকাল ৭টার দিকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পথেই তাদের মৃত্যু হয়। 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান হোসেন বলেন, দুজনকে হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে মৃত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

শ্রীপুর থানার ওসি মো. ওলি মিয়া জানান, অতিরিক্ত মদ্যপানের পর অসুস্থ হয়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা চলমান রয়েছে। তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে, সেই বিষয়টি ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

প্রতিমার কাঠামো তুলতে গিয়ে বিজেপি নেতার মৃত্যু

প্রতিমার কাঠামো তুলতে গিয়ে বিজেপি নেতার মৃত্যু

বাঁচানো গেল না রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে

বাঁচানো গেল না রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে

কবি ও সাংবাদিক রথো রাফি আর নেই

কবি ও সাংবাদিক রথো রাফি আর নেই

বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ২ ভাইয়ের মৃত্যু

বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ২ ভাইয়ের মৃত্যু

শ্রীপুরে আগুনে পুড়েছে মসজিদসহ ঝুটের গুদাম

শ্রীপুরে আগুনে পুড়েছে মসজিদসহ ঝুটের গুদাম

আরও পড়ুন

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

নামাজ পড়া নিয়ে বিরোধ, ভেঙে ফেলা হলো পুরাতন মসজিদ

নামাজ পড়া নিয়ে বিরোধ, ভেঙে ফেলা হলো পুরাতন মসজিদ

দুর্গাপূজার মেলায় গিয়ে অতিরিক্ত মদ্যপান, ২ জনের মৃত্যু

দুর্গাপূজার মেলায় গিয়ে অতিরিক্ত মদ্যপান, ২ জনের মৃত্যু

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম