Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বোনকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার শিশু, অবস্থা আশঙ্কাজনক

Advertisement

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পিএম

বোনকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার শিশু, অবস্থা আশঙ্কাজনক

Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছোট বোনকে খুঁজতে গিয়ে ১২ বছরের এক কন্যাশিশু গণধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

শুক্রবার ভোরে শহরের খানপুর হাসপাতালে অজ্ঞাত লোকজন তাকে রেখে যায়।

এদিন বিকালে শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় এবং কোনো অভিভাবক না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ফতুল্লা থানা-পুলিশকে বিষয়টি জানায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, শিশুটি শুধু বলতে পেরেছে তার বাড়ি নারায়ণগঞ্জ সদর থানার মিশনপাড়া এলাকায়। বাড়ি থেকে ছোট বোনকে খুঁজতে বের হয়ে সে ফতুল্লার চাঁনমারী এলাকায় চলে আসে। তখন রাত কয়টা বাজছিল, তা সে বলতে পারেনি। এরপর চাঁনমারী এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তি ছোট বোনকে খুঁজে বের করে দেওয়ার কথা বলে তাকে ইজিবাইকে উঠিয়ে শিশু মার্কেট এলাকায় নিয়ে যায়। সেখানে অজ্ঞাত স্থানে শিশুটিকে গণধর্ষণ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ভোরে কে বা কারা তাকে খানপুর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা শিশুটির অভিভাবককে না পেয়ে শুক্রবার বিকালে থানায় জানান।

ওসি আরও জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তার প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে। পুলিশ পাঠিয়ে শিশুটিকে উদ্ধার করে প্রথমে ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

ভাড়া নিয়ে শ্রমিক-ঠিকাদার দ্বন্দ্ব, পাঁচ দিন ধরে বন্ধ খাদ্যশস্য পরিবহণ

ভাড়া নিয়ে শ্রমিক-ঠিকাদার দ্বন্দ্ব, পাঁচ দিন ধরে বন্ধ খাদ্যশস্য পরিবহণ

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ফতুল্লায় মধ্যরাতে দুই শিশুর কাণ্ড!

ফতুল্লায় মধ্যরাতে দুই শিশুর কাণ্ড!

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার

আরও পড়ুন

বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক

বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক

হত্যার শিকার বিএনপি নেতার স্ত্রীর সঙ্গে খুনির ফোনালাপে পাল্টে গেল দৃশ্যপট

হত্যার শিকার বিএনপি নেতার স্ত্রীর সঙ্গে খুনির ফোনালাপে পাল্টে গেল দৃশ্যপট

সহপাঠীর জন্য ধর্ষণ থেকে রক্ষা পেল মাদ্রাসাছাত্রী, পরিচালক গ্রেফতার

সহপাঠীর জন্য ধর্ষণ থেকে রক্ষা পেল মাদ্রাসাছাত্রী, পরিচালক গ্রেফতার

সাপের কামড় কিনা বুঝতে পারেননি চিকিৎসক, মারা গেল মাদ্রাসাছাত্র

সাপের কামড় কিনা বুঝতে পারেননি চিকিৎসক, মারা গেল মাদ্রাসাছাত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম