Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

Advertisement

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ এএম

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

Advertisement

যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়াও দুজন আহত হয়েছেন। 

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে যশোর সদর উপজেলার নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোর সদর উপজেলার মণ্ডলগাতী গ্রামের শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন, শহরের শংকরপুর এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম জয়। আরেকজনের নাম ঠিকানা এখনো জানা যায়নি। 

আহতরা হলেন একই এলাকার আব্দুল কাদেরের ছেলে ওমর ফারুক এবং রুহুল আমিনের ছেলে রাকিব হাসান রিফাত। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সিয়াম হোসেন, ওমর ফারুক ও রাকিব হাসান রিফাত একই মোটরসাইকেলে মণ্ডলগাতী এলাকা থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি নতুনহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

অপর মোটরসাইকেলটি বেনাপোল থেকে যশোরের দিকে আসছিল। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তাদের মধ্যে সিয়াম হোসেন একটি মোটরসাইকেলের আরোহী ছিলেন। অপর দুজন বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের আরোহী বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনায় আহত ওমর ফারুক ও রাকিব হাসান রিফাতকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, আরিফুল ইসলাম জয়ের আইডি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ জামায়াতের ৫ এমপির

ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ জামায়াতের ৫ এমপির

দেশের প্রথম রাজনৈতিক কার্যালয়ে বসল সোলার প্যানেল, বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

দেশের প্রথম রাজনৈতিক কার্যালয়ে বসল সোলার প্যানেল, বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

প্রতিমা দেখতে বেরিয়ে আর ঘরে ফেরা হলো না শোভন-দিশার

প্রতিমা দেখতে বেরিয়ে আর ঘরে ফেরা হলো না শোভন-দিশার

‘শুক্রবার রাতেও কথা হয়, ওদের সঙ্গে আর কথা হবে না’

কক্সবাজারে অগ্নিকাণ্ড ‘শুক্রবার রাতেও কথা হয়, ওদের সঙ্গে আর কথা হবে না’

ডায়াবেটিস রোগীর ইনসুলিন মিলবে ক্যাপসুলে

যবিপ্রবি’র গবেষণা ডায়াবেটিস রোগীর ইনসুলিন মিলবে ক্যাপসুলে

মুরগিভর্তি ভ্যানে মিলল পিস্তল ম্যাগাজিন গুলি

মুরগিভর্তি ভ্যানে মিলল পিস্তল ম্যাগাজিন গুলি

আরও পড়ুন

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

চট্টগ্রামে বাবা-মেয়ের মৃত্যুর জেরে পুলিশের গাড়িতে হামলা ও বাসে আগুন

চট্টগ্রামে বাবা-মেয়ের মৃত্যুর জেরে পুলিশের গাড়িতে হামলা ও বাসে আগুন

বরেন্দ্রভূমিতে প্রথম মিয়াওয়াকি ফরেস্ট

বরেন্দ্রভূমিতে প্রথম মিয়াওয়াকি ফরেস্ট

নতুন করে আলোচনায় এমপি সান্টু বরিশালে এক মহল্লায় তিন মেয়র প্রার্থী

বরিশালে এক মহল্লায় তিন মেয়র প্রার্থী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম