Logo
Logo
×

Advertisement

সারাদেশ

টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ যেসব এলাকায়

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১০:১৩ এএম

টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ যেসব এলাকায়

Advertisement

গাছের ডালপালা কাটা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২৩ অক্টোবর) সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানগুলো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এক বিজ্ঞপ্তিতে জানায়, গাছের ডালপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৪, ৭ ও ১০ নম্বর ফিডারে শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

 এ সময় বনপাড়া বাজার, সরদারপাড়া, হারোয়া, ছাতিয়ানগাছা, মালিপাড়া, কালিকাপুর, হালদারপাড়া, শ্রীখণ্ডি, ভবানীপুর, আহম্মেদপুর, বালিয়া, পার আহম্মেদপুর, কাচুটিয়া, কায়েমকোলা ও ফজলিতলা এলাকার গ্রাহকদের বিদ্যুৎবিহীন থাকতে হবে।

তবে বাস্তব কাজের পরিস্থিতি অনুযায়ী এ সময়ের কিছুটা কম-বেশি হতে পারে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

অন্যদিকে, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির দোয়ারাবাজার সাব জোনাল অফিস জানিয়েছে, শনিবার বাংলাবাজার উপকেন্দ্রের ৩৩ কেভি লাইনের কাছাকাছি গাছপালা কর্তন করা হবে। এজন্য বাংলাবাজার ইউনিয়ন, নরসিংপুর ইউনিয়ন, বোগলাবাজার ইউনিয়নসহ লক্ষ্মীপুর ইউনিয়নের আংশিক এলাকায় সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কাজের স্বার্থে সাময়িক বিদ্যুৎ বন্ধ থাকার জন্য দুঃখ প্রকাশ করেছে দোয়ারাবাজার সাব জোনাল অফিস।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শুক্রবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শুক্রবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিদ্যুৎবিহীন ছয় ঘণ্টা, রোগীদের ভোগান্তি

রমেক হাসপাতালে আগুন বিদ্যুৎবিহীন ছয় ঘণ্টা, রোগীদের ভোগান্তি

২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে মাত্র ১ ঘণ্টা, বিদ্যুৎ অফিসে বিক্ষোভ

২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে মাত্র ১ ঘণ্টা, বিদ্যুৎ অফিসে বিক্ষোভ

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

গ্রাহকের এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা!

গ্রাহকের এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা!

আরও পড়ুন

টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ যেসব এলাকায়

টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ যেসব এলাকায়

খাগড়াছড়িতে অবরোধ চলছে

খাগড়াছড়িতে অবরোধ চলছে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে বাস, নিহত ৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে বাস, নিহত ৩

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৭৮৬

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৭৮৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম