Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দ্বিতীয় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

Advertisement

Icon

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১০:৩২ পিএম

দ্বিতীয় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

ফাইল ছবি

Advertisement

কুমিল্লার চান্দিনায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ইউছুফ (৬০) নামে স্থানীয় এক চা দোকানির বিরুদ্ধে।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে চান্দিনা থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ইউছুফ উপজেলার মাইজখার ইউনিয়নের মৃত ছায়েদ আলীর ছেলে। 

অভিযোগ সূত্রে জানা গেছে— গত বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার মাইজখার ইউনিয়নের বামনীখোলা গ্রামে ওই ঘটনা ঘটে। 

ভুক্তভোগী শিশুর বাবা বলেন, আমার মেয়ে দুপুরে আমার বাড়ির উঠানে খেলাধুলা করছিল। অভিযুক্ত ইউছুফ আমার প্রতিবেশী। এ সময় তিনি আমার মেয়েকে ডেকে তার দোকানে নিয়ে যায়। বন্ধ দোকানে আমার মেয়ের সঙ্গে জোর করে অনৈতিক কাজ করার সময় চিৎকার করলে পরিবারের সদস্যরা এসে আমার মেয়েকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত ইউছুফ দোকানের দরজা খুলে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী শারমিন আক্তার বলেন, আমি আমার ভাতিজিকে খুঁজতে খুঁজতে দোকানের দিকে গেলে সেখানে শিশুটির চিৎকার শুনে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। এ সময় অভিযুক্ত ইউছুফকে দোকান থেকে পালিয়ে যেতে দেখি। পরে বাড়ির সবাইকে ঘটনা জানাই। 

স্থানীয় নিলুফা বেগম বলেন, ইউছুফ এর আগে আরও ২/৩ জন শিশুর সঙ্গেও এমন করেছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

স্থানীয় রেজাউল আলম সোহেল বলেন, আমরা ঘটনার দিন বিকালে দোকানের কাছে এসে ঘটনাটি জেনেছি। পরে অভিযুক্ত ইউছুফের বাড়িতে গিয়ে শুনি তিনি অসুস্থ। কিছুক্ষণ পর তার ছেলে-মেয়েরা অসুস্থ দাবি করে হাসপাতালে নিয়ে যায়।

এ ব্যাপারে কথা বলতে অভিযুক্ত ইউছুফের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রাও তাকে খুঁজে পায়নি।

এ ঘটনায় চান্দিনা থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, এ ঘটনায় ২২ অক্টোবর থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তকেন্দ্রের বাথরুমে তরুণীকে ধর্ষণের অভিযোগ

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তকেন্দ্রের বাথরুমে তরুণীকে ধর্ষণের অভিযোগ

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে আটক ২৭৫

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে আটক ২৭৫

‘মেয়েকে রক্ষায় বিচারের অপেক্ষা না করেই থাপ্পড়-লাথি মারতে পারেন বাবা’

‘মেয়েকে রক্ষায় বিচারের অপেক্ষা না করেই থাপ্পড়-লাথি মারতে পারেন বাবা’

বাঁশঝাড়ে মিলল দর্জির লাশ

বাঁশঝাড়ে মিলল দর্জির লাশ

জুমার খুৎবার সময় ছাত্রলীগের ঝটিকা মিছিল, অতঃপর...

জুমার খুৎবার সময় ছাত্রলীগের ঝটিকা মিছিল, অতঃপর...

বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ

বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ

আরও পড়ুন

শাহজালাল মাজারের দানবাক্সে তারেক রহমানের উদ্দেশে চিঠিতে যা লেখা

শাহজালাল মাজারের দানবাক্সে তারেক রহমানের উদ্দেশে চিঠিতে যা লেখা

যশোরে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে দুই ছাত্রীকে নিপীড়নের অভিযোগ

যশোরে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে দুই ছাত্রীকে নিপীড়নের অভিযোগ

শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও রহস্যময় চিঠি

শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও রহস্যময় চিঠি

টঙ্গীতে শিশুকে নিপীড়নের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ, মাদ্রাসায় ভাঙচুর-লুটের পালটা অভিযোগ

টঙ্গীতে শিশুকে নিপীড়নের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ, মাদ্রাসায় ভাঙচুর-লুটের পালটা অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম