জেদ্দা থেকে আসা বিমানের যাত্রীর কাছে মিলল দেড় কেজি স্বর্ণ
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণ (চুড়ি ও অলংকার আকারে) উদ্ধার করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টা ৫০ মিনিটে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসে মো. শরীফ নামে ওই যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
আটক মো. শরীফ নোয়াখালী জেলার সেনবাগের বাসিন্দা। তিনি মানিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ কাফেলার একজন সদস্য।
রাতে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
ইব্রাহিম খলিল বলেন, অ্যারাইভাল হলের ১নং ব্যাগেজ বেল্ট এরিয়ায় সন্দেহজনক গতিবিধির কারণে মো. শরীফ নামে ওই যাত্রীকে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দর কাস্টমস তল্লাশি করে। বিমানবন্দর ডিজিএফআই, এনএসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দর কাস্টমসের তত্ত্বাবধানে যাত্রীর হ্যান্ড ব্যাগেজ ও জামা থেকে ১ হাজার ৪৮২ গ্রাম ওজনের গোল্ড (চুড়ি ও অলংকার) উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা।
তিনি বলেন, উদ্ধার করা স্বর্ণের চালানের পরিমাণ নির্ণয় শেষে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে শুল্ক গোয়েন্দা কর্তৃক মামলার কার্যক্রম চলমান রয়েছে।

