গাজীপুরে পোশাক শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতাদের
Advertisement
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পিএম
গাজীপুর প্রেস ক্লাবে ৩৫টি শ্রমিক সংগঠন নিয়ে গঠিত ‘শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদ’ গাজীপুর নামের একটি সংগঠনের সংবাদ সম্মেলন
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরে বেতন বৃদ্ধির শান্তিপূর্ণ পোশাক শ্রমিক আন্দোলনে ঢুকে যারা পুলিশের ওপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগ, কারখানা ভাঙচুর করেছে তারা সবাই রাজনৈতিক অনুপ্রবেশকারী সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার এবং শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছে ৩৫টি শ্রমিক সংগঠন নিয়ে গঠিত ‘শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদ’ গাজীপুর নামের একটি সংগঠন।
একই সঙ্গে তারা সরকারের মজুরি বোর্ড গঠনকে স্বাগত জানিয়ে একে বিজয় হিসেবে আখ্যায়িত করে এর প্রতি আস্থা রাখতে এবং কাল থেকে কাজে ফেরার অনুরোধও জানিয়েছে।
গত চার দিন ধরে চলমান শ্রমিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে চলমান শ্রমিক অসন্তোষ নিরসন এবং শিল্প ও শ্রমিকের শান্তি-শৃঙ্খলা রক্ষায় করণীয় বিষয়ে মঙ্গলবার দুপুরে গাজীপুর প্রেস ক্লাবে উপস্থিত হয়ে এ আহ্বান জানায় তারা।
তারা গার্মেন্টস সেক্টরে মজুরি বোর্ড গঠন করায় সরকারকে স্বাগত জানায়।
ওই সংগঠনের সভাপতি তমিজ উদ্দিন তনু বলেন, দেশের অর্থনীতি ও শ্রমিকের জীবিকা রক্ষায় কারখানার উৎপাদন ব্যবস্থা সচল রাখতে হবে। পোশাক খাতে অস্থিতিশীলতা তৈরিতে কোনো কুচক্রী মহল বা বহিরাগতদের অপচেষ্টা ও অনুপ্রবেশ ঠেকাতে সব শ্রমিক ভাই-বোনদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি। তিনি সব শ্রমিক ভাই-বোনদের কর্মস্থলে ফিরে স্বাভাবিক উৎপাদন কর্মকাণ্ড চালুর অনুরোধ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক মো. শফিউল আলম, পোশাক শিল্প শ্রমিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ঐক্য পরিষদের গাজীপুর জেলার সভাপতি মিজানুর রহমান সিকদার, বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো. খোকন মিয়া, বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলা সভাপতি মো. আবুল হোসেন জুয়েল, জাতীয় কারিগর ও শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নারী বিষয়ক সম্পাদক রোকেয়া পারভিন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের গাজীপুর জেলার সহ-সভাপতি মো. আজিজুল ইসলাম, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আমজাদ হোসেন, বাংলাদেশ উন্মুক্ত গার্মেন্ট শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন প্রমুখ।
