Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

Advertisement

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম

ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

Advertisement

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজসংলগ্ন রাধানগর মহল্লার একটি বেসরকারি ছাত্রীনিবাস থেকে ঝুলন্ত অবস্থায় সাইদা আক্তার রিলা (১৮) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। পাবনা থানা পুলিশ মঙ্গলবার (৩ নভেম্বর) বিকালে চাঁদের আলো নামের ওই ছাত্রীনিবাসের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে।

মৃত সাইদা আক্তার রিলা পাবনার সাঁথিয়া উপজেলার দক্ষিণ বোয়ালমারী গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি পাবনা শহীদ বুলবুল সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। 

পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। মেয়েটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

Advertisement

Advertisement

আরও পড়ুন

ঢাকাস্থ আখাউড়া উপজেলা সমিতির সভাপতি শাহজাদা, সাধারণ সম্পাদক রমজান

ঢাকাস্থ আখাউড়া উপজেলা সমিতির সভাপতি শাহজাদা, সাধারণ সম্পাদক রমজান

সেই রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ

সেই রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ

বন্ধুর সহায়তায় স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর অভিযোগে স্বামী গ্রেফতার

বন্ধুর সহায়তায় স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর অভিযোগে স্বামী গ্রেফতার

গোবিন্দগঞ্জে মিথ্যা মামলা করায় বাদীর কারাদণ্ড

গোবিন্দগঞ্জে মিথ্যা মামলা করায় বাদীর কারাদণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম