Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দেয়ালে নিষিদ্ধ সংগঠনের স্লোগান, সিসিটিভি ফুটেজে স্কুলছাত্রীরা

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পিএম

দেয়ালে নিষিদ্ধ সংগঠনের স্লোগান, সিসিটিভি ফুটেজে স্কুলছাত্রীরা

Advertisement

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন স্লোগান লেখাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী এসব স্লোগান লিখেছে।

বৃহস্পতিবার বিকালে বিষয়টি স্থানীয়দের নজরে এলে ঘটনাস্থল পরিদর্শন করে সদর থানা পুলিশ। পরে জেলা প্রশাসকের নির্দেশে দেয়ালের লেখাগুলো মুছে দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের ড্রেস পরিহিত কয়েকজন ছাত্রী ওই দেয়াল লিখনের কাজে সহযোগিতা করে। একজন ছাত্রীকে দেখা যায় গ্রাফিতি স্প্রে পেইন্ট ব্যবহার করে দেয়ালে ওইসব স্লোগান লিখছে।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম বলেন, জড়িত ছাত্রীদের অভিভাবকদের ডেকে সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সদর থানার তদন্ত কর্মকর্তা হিমেল রানা বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কারমাইকেল ক্যাম্পাসে আটকে বেরোবি শিক্ষার্থীকে নির্যাতন, গ্রেফতার ৩

কারমাইকেল ক্যাম্পাসে আটকে বেরোবি শিক্ষার্থীকে নির্যাতন, গ্রেফতার ৩

ডাকাত বাবাকে গ্রেফতারে পুলিশকে সহায়তার অভিযোগ, বিএনপি নেতাকে কুপিয়ে জখম

ডাকাত বাবাকে গ্রেফতারে পুলিশকে সহায়তার অভিযোগ, বিএনপি নেতাকে কুপিয়ে জখম

বিআরটিএর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

বিআরটিএর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

সারের লাইনে আগে দাঁড়ানো নিয়ে কৃষকদের দফায় দফায় সংঘর্ষ

সারের লাইনে আগে দাঁড়ানো নিয়ে কৃষকদের দফায় দফায় সংঘর্ষ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম