Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হাকালুকি হাওরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

Advertisement

Icon

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০১৯, ০৭:১৫ পিএম

হাকালুকি হাওরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

Advertisement

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় হাকালুকি হাওরের জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুগ্রুপের সংঘর্ষে তাহির আলী (৫৩) নামক এক ব্যক্তি নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

মঙ্গলবার হাকালুকি হাওরের শাহাপুর মৌজার চেয়ারম্যানের জাওর নামক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জুড়ী থানা পুলিশ ৯ জনকে আটক করেছে।

জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর দেব রায় মনি জানান, হাকালুকি হাওরের শাহাপুর মৌজায় চেয়ারম্যানের জাওর (গাড়া খাল) নামক স্থানে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জায়ফরনগর গ্রামের জুনাব আলী ও ফাতির আলীর সঙ্গে পার্শ্ববর্তী কালিনগর গ্রামের গফুর মিয়ার জমিজমা-সংক্রান্ত বিরোধ চলছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে জুনাব আলী ও ফাতির আলী পক্ষের লোকজন জমি চাষে গেলে গফুর মিয়ার লোকজন গাড়াখালে প্রথম দফা হামলা চালায়।

খবর পেয়ে হাজী জুনাব আলী ও ফাতির আলী পক্ষের লোকজন হাওরে গেলে দ্বিতীয় দফা হামলা চালায় গফুর মিয়ার পক্ষের লোকজন। এ সময় বাধা দিতে গেলে গফুর মিয়ার পক্ষের লোকজনের হামলায় ঘটনাস্থলেই মারা যান তাহির আলী (৫৩)। সংঘর্ষের উভয়পক্ষের ১৫ জন গুরুতর আহত হয়।

কুলাউড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকির হোসেন জানান, মৃত অবস্থায় তাহির আলীকে কুলাউড়া হাসপাতালে আনা হয়। এছাড়া আহতদের মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জুড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম সরকার জানান, ঘটনাস্থল থেকে ৩ জন ও গফুর মিয়া পক্ষের আহত ৬ জনসহ মোট ৯ জনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক আছে।

Advertisement

মৌলভীবাজার জুড়ী হাকালুকি হাওর সংঘর্ষ

Advertisement

আরও পড়ুন

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

নামাজ পড়া নিয়ে বিরোধ, ভেঙে ফেলা হলো পুরাতন মসজিদ

নামাজ পড়া নিয়ে বিরোধ, ভেঙে ফেলা হলো পুরাতন মসজিদ

দুর্গাপূজার মেলায় গিয়ে অতিরিক্ত মদ্যপান, ২ জনের মৃত্যু

দুর্গাপূজার মেলায় গিয়ে অতিরিক্ত মদ্যপান, ২ জনের মৃত্যু

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম