Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কসবায় কাভার্ডভ্যানে মিলল পাঁচ মণ গাঁজা, আটক ৪

Advertisement

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০১৯, ০৮:৩৪ পিএম

কসবায় কাভার্ডভ্যানে মিলল পাঁচ মণ গাঁজা, আটক ৪

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কাভার্ডভ্যান থেকে বস্থায় ভরা ১১টি অবস্থায় পাঁচ মণ গাঁজাসহ চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার টি আলী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন কসবা উপজেলার মরাপুকুরপাড় এলাকার শফিক মিয়ার ছেলে শরীফ মিয়া (২০), একই এলাকার বজলু মিয়ার ছেলে শফিক মিয়া (৩৪), নেত্রকোনার মদন উপজেলার চানগাঁও এলাকার মৃত আবতাফ উদ্দিনের ছেলে আবদুল আওয়াল (৩৩) ও সাতক্ষীরার কলারোয়া উপজেলার গদখালী এলাকার আশরাফ আলীর ছেলে আবদুর রাজ্জাক (৩৫)।

কসবা থানার ওসি আবদুল মালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুটি এলাকার মধ্যবর্তী একটি কাঠ বাগানে কাভার্ডভ্যানে গাঁজাগুলো বোঝাই করা হয় বলে জানা যায়। পরে ঢাকায় নেয়ার সময় টি আলী মোড় এলাকায় কাভার্ডভ্যানটি আটক করে পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে ১১টি বস্তায় ভরা ৫ মণ গাঁজাসহ চারজনেক আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া কাভার্ডভ্যান গাঁজা

Advertisement

আরও পড়ুন

‘এখন তোমার সব হয়েছে, পর হইলাম আমি’

‘এখন তোমার সব হয়েছে, পর হইলাম আমি’

অগ্নিকাণ্ডের ১০ দিন পর টুপটুপ রিসোর্টের কার্নিশ থেকে আরেক লাশ উদ্ধার

অগ্নিকাণ্ডের ১০ দিন পর টুপটুপ রিসোর্টের কার্নিশ থেকে আরেক লাশ উদ্ধার

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করলেন সাবেক শিক্ষিকা

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করলেন সাবেক শিক্ষিকা

বাবার বিএনপি সদস্যপদ জালিয়াতি করে সার ডিলারশিপ নিলেন ছাত্রলীগ নেতা

বাবার বিএনপি সদস্যপদ জালিয়াতি করে সার ডিলারশিপ নিলেন ছাত্রলীগ নেতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম