Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজে বিদ্যুৎস্পর্শে শ্রমিক নিহত

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০১৯, ০২:৫২ পিএম

ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজে বিদ্যুৎস্পর্শে শ্রমিক নিহত

হার্ডিঞ্জ ব্রিজ। ছবি: যুগান্তর

Advertisement

রঙের কাজ করার সময় পাকশীর হার্ডিঞ্জ ব্রিজের ওপরে বিদ্যুৎস্পর্শ হয়ে শরিফ হোসেন (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে পাকশীর হার্ডিঞ্জ ব্রিজের ৮নং গার্ডারে এ দুর্ঘটনা ঘটে। 
নিহত শ্রমিক ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের চর-রূপপুর গ্রামের চুনু মিয়ার ছেলে।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ জানান, পাকশীর হার্ডিঞ্জ ব্রিজের ওপর রাজশাহীর রোজলিন ট্রেডার্সের শামিমুর রহমান রিডারের ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা রঙের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবসত বিদ্যুৎস্পর্শ হয়ে ৮নং গার্ডারের ওপর ছিটকে পড়ে মারাত্মক আহত হন শরিফ। 

তাকে গুরুতর আহতাবস্থায় ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই শ্রমিককে মৃত ঘোষণা করেন।

ডা. তানজিনা মোস্তফা ও আবাসিক মেডিকেল ডা. শামিম জানান, বিদ্যুৎস্পর্শে রোগীকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত পেয়েছি। হাসপাতালে আনার আগেই শরিফ হোসেন মারা গেছেন। 

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দীন ফারুকী জানান, পাকশী হার্ডিঞ্জ ব্রিজের ৮নং গার্ডার কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে (জিআরপি) থানার নির্ধারিত এলাকা। তাদের অবগত করা হয়েছে। এ ব্যাপারে পোড়াদহ রেলওয়ে জিআরপি পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

Advertisement

ঈশ্বরদী নিহত শ্রমিক

Advertisement

আরও পড়ুন

নিঃশর্ত ক্ষমা চাইতে এমপি শাহাদাতকে লিগ্যাল নোটিশ

নিঃশর্ত ক্ষমা চাইতে এমপি শাহাদাতকে লিগ্যাল নোটিশ

ঢাবিতে মাস্টার্সে ফার্স্টক্লাস ফার্স্ট হওয়া রুমা এখন বৃদ্ধাশ্রমে

ঢাবিতে মাস্টার্সে ফার্স্টক্লাস ফার্স্ট হওয়া রুমা এখন বৃদ্ধাশ্রমে

বরিশালে নিখোঁজ ৩ স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার

বরিশালে নিখোঁজ ৩ স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণে জাতীয় স্বার্থ ও মর্যাদা আরও সুদৃঢ় হবে: খন্দকার মারুফ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণে জাতীয় স্বার্থ ও মর্যাদা আরও সুদৃঢ় হবে: খন্দকার মারুফ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম