Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনা

গাছের সঙ্গে বাসের ধাক্কায় হেলপারের মাথা বিচ্ছিন্ন

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০১৯, ০১:১৩ পিএম

গাছের সঙ্গে বাসের ধাক্কায় হেলপারের মাথা বিচ্ছিন্ন

বগুড়ায় রোববার দুর্ঘটনায় কবলিত বাসটি। ছবি: যুগান্তর

Advertisement

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় সড়কের পাশে গাছের সঙ্গে বাসের ধাক্কায় শরীর থেকে তার মাথা বিচ্ছিন্ন হয়ে সুমন নামে এক হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পাঁচজন।

রোববার সকাল ৮টার দিকে বগুড়া-নওগাঁ সড়কে উপজেলার তিশিগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  তাৎক্ষণিকভাবে নিহত হেলপারের পরিচয় পাওয়া যায়নি।

দুপচাঁচিয়া থানার এসআই আবদুস সালাম জানান, নওগাঁ থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী অপরূপা পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-৭৬২৮) দুপচাঁচিয়া উপজেলার তিশিগাড়ী এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি রাস্তার ডান পাশে নেমে গিয়ে একটি তালগাছে ধাক্কা দেয়। এতে দরজায় থাকা হেলপার সুমনের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে মর্মান্তিক মৃত্যু হয়। এ সময় পাঁচ যাত্রী আহত হন। 

তাদের দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। 

বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। সুমনের পকেটে থাকা আইডি কার্ড নষ্ট ও মুখ বিকৃত হয়ে যাওয়ায় তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

Advertisement

বগুড়া বাস নিহত

Advertisement

আরও পড়ুন

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম