Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিবগঞ্জে আ’লীগ অফিসে হামলা-হাতবোমা নিক্ষেপ

Advertisement

Icon

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০১৯, ০৫:০৬ পিএম

শিবগঞ্জে আ’লীগ অফিসে হামলা-হাতবোমা নিক্ষেপ

হাতবোমার আঘাতে চেয়ার ভাঙচুর

Advertisement

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের ১, ২ ও ৩নং ওয়ার্ডের দলীয় অফিসে হামলা ও হাতবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত ১২টার দিকে উজিরপুর জলবাজারে এ ঘটনা ঘটে।

উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ উদ্দিন জানান, রাত ১২টার দিকে জলবাজারে অবস্থিত স্থানীয় আওয়ামী লীগের অফিসে হামলা চালায় একই এলাকার আবদুল মান্নানের ছেলে সামিউল ও রুহুল, একরামুলের ছেলে রানা, আবদুস সাত্তার ওরফে ফকির মিস্ত্রির ছেলে সারোয়ার, একই এলাকার ডাকাতপাড়ার মজিবুর রহমানের জাহির, নাইমুল ওরফে লাবলুর ছেলে টিটো ও আনারুলের ছেলে রাকিবের নেতৃত্ব একদল দুর্বৃত্তরা।

তিনি জানান, এ সময় দলীয় অফিস লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে তারা। এতে হাতবোমা নিক্ষেপের ফলে কয়েকটি চেয়ার ভেঙে যায়। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিঁড়ে ফেলে তারা।

এর আগে ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের দিন সকালে উজিরপুর ইউনিয়নের ২১২নং হাউসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে কয়েকটি ককটেল ও হাতবোমা নিক্ষেপ করে দুর্বুত্তরা। ওই ঘটনায় পুলিশ সদস্যসহ তিনজন গুরুত্বর আহত হন। পরে স্থানীয় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় পরদিন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মনিরুল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

রোববার একই এলাকার মহসীন মেম্বারে ছেলে জামাল নামে এক আসামিকে পুলিশ গ্রেফতার করে। এরই জের ধরে এই দলীয় অফিসে হামলা ও হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি বঙ্গবন্ধু মানবকল্যাণ পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ উদ্দিন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। শিবগঞ্জ থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাতবোমা নিক্ষেপের আলামত সংগ্রহ করে। এ ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

চাঁপাইনবাবগঞ্জ ভোটগ্রহণ হাতবোমা আওয়ামী লীগ

Advertisement

আরও পড়ুন

ডাক্তার নেই, নদী পেরিয়ে সদরে যেতেই মরে গরু-মহিষ

ডাক্তার নেই, নদী পেরিয়ে সদরে যেতেই মরে গরু-মহিষ

ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করল বিএনপি

ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করল বিএনপি

ইমিগ্রেশনে আটক আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে

ইমিগ্রেশনে আটক আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে

কৃষক হত্যা মামলায় ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

কৃষক হত্যা মামলায় ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম