Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মঠবাড়িয়ায় ৮০০ মায়ের পা ধুয়ে দিল সন্তানরা

Advertisement

Icon

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০১৯, ০৮:১০ পিএম

মঠবাড়িয়ায় ৮০০ মায়ের পা ধুয়ে দিল সন্তানরা

৮০০ মাকে বসিয়ে শিক্ষার্থী সন্তানরা পা ধুয়ে সম্মান জানায়

Advertisement

পিরোজপুরের মঠবাড়িয়ায় মমতাময়ী মাকে সম্মান জানাতে বিদ্যালয়ের আঙিনায় সমবেত ৮০০ মায়ের পা ধুয়ে সম্মান জানাল শিক্ষার্থী সন্তানরা।

সোমবার সকালে উপজেলার মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে প্রতিষ্ঠান চত্বরে এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়। এতে ৮০০ শিক্ষার্থীর মা, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজির সহধর্মিণী খাদিজা আক্তার খুশবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মা সমাবশে ৮০০ শিক্ষার্থীর মা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বিদ্যালয়ের সামনে সবুজ চত্বরে ৮০০ মাকে বসিয়ে শিক্ষার্থী সন্তানরা পা ধুয়ে সম্মান জানায়।

এ সময় মায়েরা তার সন্তানের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। ব্যতিক্রমী এ আয়োজনস্থলে এক অন্যরকম আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজক প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খানের সভাপতিত্বে মা সমাবেশে বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, একাডেমিক সুপারভাইজার মো. রুহুল আমীন, থানার এসআই শাহনাজ পারভীন, যুব মহিলা নেত্রী হাসিনা শামীমা সুলিতানা রোজি ও সাংবাদিক ইসরাত জাহান মমতাজ প্রমুখ।

Advertisement

পিরোজপুর মঠবাড়িয়া মা সন্তান

Advertisement

আরও পড়ুন

মন্ত্রীকে না জানিয়ে খাদ্যগুদাম পরিদর্শন, এবার বিদায় নিলেন পিও

মন্ত্রীকে না জানিয়ে খাদ্যগুদাম পরিদর্শন, এবার বিদায় নিলেন পিও

দুই সন্তানকে হত্যার পর ওড়না পেঁচিয়ে মায়ের আত্মহত্যা

দুই সন্তানকে হত্যার পর ওড়না পেঁচিয়ে মায়ের আত্মহত্যা

ধর্মীয় উৎসব শিশুদের নৈতিকতা ও আদর্শের শিক্ষা দেয়: ডেপুটি স্পিকার

ধর্মীয় উৎসব শিশুদের নৈতিকতা ও আদর্শের শিক্ষা দেয়: ডেপুটি স্পিকার

আলীকদমে পিকআপ উল্টে নিহত ১

আলীকদমে পিকআপ উল্টে নিহত ১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম