Logo
Logo
×

Advertisement

সারাদেশ

লাকসামে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

Advertisement

Icon

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০১৯, ০৬:৩১ পিএম

লাকসামে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

যাত্রীবাহী বাস ও সিএসজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

Advertisement

কুমিল্লার লাকসামে যাত্রীবাহী বাস ও সিএসজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার কুমিল্লা-নোয়াখালী সড়কের চন্দনা বাজারে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন লাকসাম পৌর এলাকার ইদ্রিস মিয়া বাবুর্চি (৫০) ও লাকসাম পুর্ব ইউপির নরপাটি এলাকার আল-আমিন (৪০)। আহতরা হলেন একই উপজেলার জুয়েল, নাজমা, আবদুর রহমান ও রহিমা খাতুন।

হতাতহরা সবাই সিএনজির যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সিএনজি চালককে কুমিল্লায় স্থানাস্তর করা হয়েছে।

স্থানীয়রা জানায়, বিকাল ৫টার কিছু আগে চন্দনা বাজার এলাকায় ঢাকাগামী হিমাচল বাসের সঙ্গে লাকসামমুখী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। সংবাদ পেয়ে লাকসাম হাইওয়ে ক্রর্সিং লালমাই পুলিশ ঘটনাস্থলে থেকে দুঘর্টনাকবলিত বাস ও সিএনজি আটক করে। এ ঘটনায় ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

লালমাই হাইওয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল বলেন, দুঘর্টনাস্থলে সিএনজির দুই যাত্রী নিহত ও বাকী যাত্রীরা আহত হয়। দুঘর্টনাকবলিত বাসটি আটক করা হয়েছে।

Advertisement

কুমিল্লা লাকসাম দুর্ঘটনা

Advertisement

আরও পড়ুন

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম