ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের শ্রীপুর উপজেলায় আগুনে একটি মার্কেটের চার দোকান পুড়ে ছাই হয়েছে।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে চেষ্টা চালিয়ে আগুন নেভান। তবে এর আগেই ওই মার্কেটে চারটি দোকান পুড়ে যায়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আশিকুর রহমান জানান, উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় একটি মার্কেটে হাবিবুর রহমান ও সাব্বিরের দুটি মুদি দোকান, রাজীবের একটি টেইলার্স ও ফয়েজের একটি ফার্মেসিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে।
পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মী ও স্থানীয়রা প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ওই দোকানিদের প্রায় এক লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সাভিসের ওই কর্মকর্তারা।
