Logo
Logo
×
   

সারাদেশ

ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

Icon

ময়মনসিংহ

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০১৯, ১২:৫০ পিএম

ময়মনসিংহের ত্রিশালে দুই বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ত্রিশালের সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আলামিন (২২) ও হাফিজুল (২০)। তাদের ত্রিশাল বাড়ি উপজেলার রায়মনি গ্রামে।

ত্রিশাল থানার ওসি আজিজুল হক জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। 

আহতদের উদ্ধার করে হাসাপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ২ আহত ২০

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম