Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সুনামগঞ্জে ব্রিজ ভেঙে ট্রাক খাদে, নিহত ২

Advertisement

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০৯ পিএম

সুনামগঞ্জে ব্রিজ ভেঙে ট্রাক খাদে, নিহত ২

বিশ্বম্ভরপুর উপজেলায় বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে পড়ে দুজন নিহত হয়েছেন

Advertisement

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পলাশ ইউনিয়নের রনবিদ্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে রডবোঝাই একটি ট্রাক সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিন্নাকুলি এলাকায় যাচ্ছিল। বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের রনবিদ্যা এলাকার বেইলি সেতুতে উঠলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বেইলি সেতুর ভেঙে খাদে পড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ারা সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের ভেতর থেকে একজনের লাশ উদ্ধার করে। ট্রাকের ভেতরে আটকা পড়ে আরেক শ্রমিকের লাশ। আহত অবস্থায় উদ্ধার করা হয় ৫ শ্রমিককে।

এদিকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে কাজ করছে।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম যুগান্তরকে বলেন, একজনের লাশ উদ্ধার হয়েছে। আরও একজনের লাশ ট্রাকের ভেতরে আটকে আছে। ট্রাকটি উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Advertisement

সুনামগঞ্জ বিশ্বম্ভরপুর বেইলি ব্রিজ

Advertisement

আরও পড়ুন

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম