Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বন্ধের পর আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

Advertisement

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:২১ পিএম

বন্ধের পর আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

আশুগঞ্জ সার কারখানা

Advertisement

যান্ত্রিক ক্রটির কারণে দীর্ঘ ২৩ দিন বন্ধের পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে কারখানার ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে।

গত ১৫ জানুয়ারি কারখানার বয়লারে ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন বন্ধ থাকায় কারখানায় প্রতিদিন ১ হাজার ৩০০ টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়ে ছিল।

উৎপাদন বন্ধের পর স্থানীয় প্রকৌশলীরা মেরামত কাজ শেষ করে উৎপাদনে শুরু চেষ্টা করলে ৩০ জানুয়ারি কারখানার সিনথেসিস গ্যাস টারবানে তৈল লিকেজ হয়ে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর ফলে পুনরায় মেরামত শেষে বৃহস্পতিবার সকালে কারখানার উৎপাদন শুরু করতে সক্ষম হয়।

চলতি বছরে ১ লাখ টন ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বিসিআইসি কর্তৃপক্ষ।

কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) এটিএম বাক্কী জানান, কারখানার উৎপাদন বন্ধ থাকলেও পর্যাপ্ত পরিমাণে সার মজুদ থাকায় কমান্ড এরিয়াভুক্ত জেলায় সার সরবরাহে কোনো সংকট হয়নি।

Advertisement

আশুগঞ্জ সার কারখানা

Advertisement

আরও পড়ুন

চি‌কিৎসার নামে নারীদের সঙ্গে অনৈ‌তিক কর্মকাণ্ড, ভিডিও ভাইরাল

চি‌কিৎসার নামে নারীদের সঙ্গে অনৈ‌তিক কর্মকাণ্ড, ভিডিও ভাইরাল

৩৬ জেলায় ১০১ প্রতিষ্ঠানকে জরিমানা

৩৬ জেলায় ১০১ প্রতিষ্ঠানকে জরিমানা

সুন্দরবনে ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-২ শ্বাসমূলে প্লাস্টিক-বর্জ্য বাধাগ্রস্ত চারার বৃদ্ধি

শ্বাসমূলে প্লাস্টিক-বর্জ্য বাধাগ্রস্ত চারার বৃদ্ধি

বরিশালে নজরুল স্মৃতিকেন্দ্র আটকে আছে নকশায়

বরিশালে নজরুল স্মৃতিকেন্দ্র আটকে আছে নকশায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম