Logo
Logo
×
   

সারাদেশ

গাজীপুরে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৬ পিএম

গাজীপুরে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ছবি: যুগান্তর

গাজীপুরে সিটি কর্পোরেশন এলাকায় বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার সকাল সোয়া ১০টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ইটাহাটা নামক স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।

বাসন থানার ওসি মুক্তার হোসেন জানান, চান্দনা চৌরাস্তা থেকে নবীনগরগামী পলাশ পরিবহনের যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী মারা যান। 

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে অপরজনের মৃত্যু হয়।

নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় বাসচালক ও সহকারীকে আটক করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।

গাজীপুর নিহত বাসচাপা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম