Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হবিগঞ্জে পুলিশের গুলিতে সাবেক কাউন্সিলর নিহত

Advertisement

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০১৮, ০২:১৭ এএম

হবিগঞ্জে পুলিশের গুলিতে সাবেক কাউন্সিলর নিহত

Advertisement

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের গুলিতে সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া নিহত হয়েছেন।

 

পুলিশের দাবি, নিহত ইউনুস মাদকসম্রাট। এ সময় হামলায় এক দারোগা গুরুতর আহত হয়েছেন।

 

রোববার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার দেওরগাছ ইউনিয়নের মাগুরউন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত ইউনুস চুনারুঘাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি দক্ষিণ হাতুণ্ডা গ্রামের গনি মিয়ার ছেলে।

 

পুলিশ জানায়, রাতে চুনারুঘাট থানার দারোগা আতাউর রহমান একজন কনস্টেবল নিয়ে ওই গ্রামে আসামি ধরতে যান। সেখানে একটি ঘরে আসামি আছে সন্দেহে তারা ঢুকে পড়েন। এ সময় ওই ঘরে ইউনুসসহ চার ব্যক্তি মাদক সেবন করছিলেন।

 

পুলিশকে দেখে তারা তড়িঘড়ি করে পালাতে গেলে ইউনুস মিয়াকে আটক করে পুলিশ। তাৎক্ষণিক ইউনুস একটি ধারালো অস্ত্র নিয়ে ওই দারোগার ওপর হামলা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

 

এ সময় পরিস্থিতি সামাল দিতে পুলিশ গুলি ছুড়লে ঘটনাস্থলেই ইউনুসের মৃত্যু হয়।

 

জেলা সহকারী পুলিশ সুপার রাজু আহমেদ জানান, খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। আহত ওই পুলিশ কর্মকর্তাকেও উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

চুনারুঘাট পুলিশ গুলি নিহত

Advertisement

আরও পড়ুন

সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে স্ত্রীর মামলা

সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে স্ত্রীর মামলা

নিষেধাজ্ঞা অমান্যে ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ এতিমখানায়

নিষেধাজ্ঞা অমান্যে ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ এতিমখানায়

রাজবাড়ীতে গুলি করে যুবককে হত্যা, নিহতের বিরুদ্ধে ১৩ মামলা

রাজবাড়ীতে গুলি করে যুবককে হত্যা, নিহতের বিরুদ্ধে ১৩ মামলা

আইনশৃঙ্খলা পরিস্থিতি

আইনশৃঙ্খলা পরিস্থিতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম