|
ফলো করুন |
|
|---|---|
যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়া বাজারে বাসচাপায় মনোরঞ্জন সাহা নামে এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ বাসটি জব্দ করেছে।
মনোরঞ্জন সাহা কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।
দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই মাহবুব।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জ থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে আসা রিফাত পরিবহনের এই বাসটি রূপদিয়া বাজারের রাস্তা পার হওয়ার সময় আওয়ামী লীগ নেতা মনোরঞ্জন সাহাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ সময় বিক্ষুব্ধ জনতা এর প্রতিবাদে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে বাসটিকে আটক করে। একারণে যশোর-খুলনা রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ঘণ্টাখানেক পর খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
