Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদ্রাসার পুকুরে নিখোঁজ ছাত্রের লাশ, পালালেন দুই শিক্ষক

Advertisement

Icon

বাগেরহাট ও মোরেলগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৪০ পিএম

মাদ্রাসার পুকুরে নিখোঁজ ছাত্রের লাশ, পালালেন দুই শিক্ষক

নিহত শান্তর মায়ের আহাজারি

Advertisement

বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজ মাদ্রাসাছাত্র তারেক মাহমুদ শান্তর (৯) লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে স্থানীয়রা চাপড়ি হিফজুল কোরআন মাদ্রাসার পুকুর থেকে লাশ উদ্ধার করে। মঙ্গলবার দুপুর থেকে সে নিখোঁজ ছিল।

নিহত শান্ত উপজেলার পশ্চিম তেলিগাতি গ্রামের দিনমজুর মামুন খানের ছেলে। শান্ত ওই মাদ্রাসার এতিমখানার নাজরানা বিভাগের ছাত্র ছিল।

ছাত্রের লাশ উদ্ধারের পর ওই মাদ্রাসার শিক্ষক আবুবকর ও হাবিবুর রহমান পালিয়ে গেছেন।

স্থানীয় সূত্র জানায়, চাপড়ি হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার নাজরা বিভাগের ছাত্র শান্ত মঙ্গলবার দুপুরে মাদরাসা থেকে নিখোঁজ হয়। বুধবার সকাল থেকে বাবা-মাসহ স্থানীয়রা সন্ধানে নামলে বেলা দুপুরের দিকে ওই মাদ্রাসার পুকুরে ডুবন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।

মোরেলগঞ্জে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, শান্তর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে ওই মাদ্রাসার শিক্ষক আবুবকর ও হাবিবুর রহমান পলাতক রয়েছেন।

এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে বলে জানান ওসি।

Advertisement

বাগেরহাট মোরেলগঞ্জ নিখোঁজ মাদ্রাসাছাত্র

Advertisement

আরও পড়ুন

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম