Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পছন্দের প্রার্থীকে মনোনয়ন না দেয়ায় রাতে কলাগাছ লাগিয়ে প্রতিবাদ!

Advertisement

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৩৩ পিএম

পছন্দের প্রার্থীকে মনোনয়ন না দেয়ায় রাতে কলাগাছ লাগিয়ে প্রতিবাদ!

পছন্দের প্রার্থীকে মনোনয়ন না দেয়ায় টেকনাফে কলাগাছ লাগিয়ে প্রতিবাদ

Advertisement

আসন্ন উপজেলা নির্বাচনে পছন্দের প্রার্থীকে মনোনয়ন না দেয়ায় গভীর রাতে কক্সবাজারের টেকনাফে প্রধান সড়কের শাপলা চত্বর থেকে বাসস্টেশন, সাবরাং-শাহপরীর দ্বীপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কলাগাছ লাগিয়ে প্রতিবাদ করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ নুরুল আলমের শত শত সমর্থক সড়কে নেমে এ প্রতিবাদ জানান।

সূত্র জানায়, উপজেলা নির্বাচনের জন্য ৩য় দফায় আওয়ামী লীগের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে শনিবার রাতে। এতে টেকনাফ উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলীকে নৌকার মনোনীত প্রার্থী ঘোষণা করে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। 

রাতে এ খবর এলাকায় পৌঁছলে মোহাম্মদ আলীর পক্ষের সমর্থকরা আনন্দ উদযাপন করেছেন। তবে মনোনয়নবঞ্চিত উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আলমের সমর্থকরা তাৎক্ষণিকভাবে সড়কে কলাগাছ রোপণ করে প্রতিবাদ জানাতে থাকেন। 

রাত সাড়ে ১১টার দিকে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ নুরুল আলমের শত শত সমর্থক সড়কে নেমে এ প্রতিবাদ জানান। 

তারা বিভিন্ন স্থান থেকে কলাগাছ এনে টেকনাফে প্রধান সড়কের শাপলা চত্বর হতে বাসস্টেশন, সাবরাং-শাহপরীর দ্বীপ উপজেলার বিভিন্ন স্থান ও সড়কের মোড়ে, সড়ক দ্বীপে অসংখ্য কলাগাছ রোপণ করে।

এ সময় কলাগাছ-কলাগাছ বলে স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। গভীর রাত পর্যন্ত চলে তাদের এ অভিনব প্রতিবাদ। 

উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান মাহমুদ জানান, দীর্ঘদিন ধরে তৃণমূল আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের পাশে থেকে রাজপথে লড়াই সংগ্রাম করেছেন আমাদের প্রিয় নেতা নুরুল আলম চেয়ারম্যান।  

আমরা আশা করেছিলাম তাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়া হবে। কিন্তু তা না হওয়ায় টেকনাফের তৃণমূল নেতাকর্মীসহ সাধারণ মানুষ অত্যন্ত মর্মাহত হয়েছে, তাই কলাগাছ লাগিয়ে এর প্রতিবাদ জানিয়েছেন। 

আমরা এই মনোনয়ন পরিবর্তন করে নুরুল আলমকে মনোনয়ন প্রদানের জন্য আওয়ামী লীগ সভাপতি দেশনেত্রী শেখ হাসিনার কাছে দাবি জানাচ্ছি। 

Advertisement

টেকনাফ প্রতিবাদ

Advertisement

আরও পড়ুন

শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগী সানি গ্রেফতার

শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগী সানি গ্রেফতার

কুড়িগ্রামে এইচএসসি পরিক্ষায় ৯ কলেজে পাশ করেনি কেউ

কুড়িগ্রামে এইচএসসি পরিক্ষায় ৯ কলেজে পাশ করেনি কেউ

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে পদোন্নতির তালিকায় অধিকাংশ আ.লীগপন্থি, যা বললেন প্রভাষক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে পদোন্নতির তালিকায় অধিকাংশ আ.লীগপন্থি, যা বললেন প্রভাষক

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম