Logo
Logo
×
   

সারাদেশ

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় গার্মেন্ট কর্মকর্তা নিহত

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৪১ পিএম

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় গার্মেন্ট কর্মকর্তা নিহত

ছবি: যুগান্তর

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় ইকবাল হোসেন (২৮) নামে এক গার্মেন্ট কর্মকর্তা নিহত হয়েছেন।

শনিবার রাতে উপজেলার সানারপাড় বাসস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইকবাল রবিন টেক্স গার্মেন্টের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) ছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীন শাহ পারভেজ জানান, রাতে উপজেলার সানারপাড় বাসস্ট্যান্ডের সামনে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির ট্রাক ইকবালকে চাপা দেয়। 

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

নারায়ণগঞ্জ নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম