Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঈশ্বরদীতে বাড়ি থেকে ৮ দিনের শিশু চুরি!

Advertisement

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:১৫ পিএম

ঈশ্বরদীতে বাড়ি থেকে ৮ দিনের শিশু চুরি!

Advertisement

পাবনার ঈশ্বরদী উপজেলায় আট দিন বয়সের এক শিশুকন্যা চুরির ঘটনা ঘটেছে। রোববার বেলা সাড়ে ১১টার সময় শহরের শহিদ আমিনপাড়া এলাকার শাহজামালের আট দিন বয়সের শিশুকন্যা নুরি বাড়ির শয়নকক্ষ থেকে চুরি হয়।

শিশু নুরির চাচা আবু মুসা জানান, রোববার সাড়ে ১১টার দিকে বাড়িতে ভাবি শায়লা বেগম ও তাদের ৮ দিন বয়সের শিশুকন্যা নুরি ছিল। নুরিকে বিছানায় শুইয়ে রেখে ভাবি বাথরুমে যান। বাথরুম থেকে এসে দেখেন নুরি নেই।

তিনি বলেন, অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যাচ্ছে না। এলাকার মসজিদের মাইকে সঙ্গে সঙ্গে জানানো হয়েছে। আমরা বিভিন্ন এলাকায় সন্ধান চালিয়ে যাচ্ছি। ঈশ্বরদী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, খবর পেয়ে পুলিশ শহিদ আমিনপাড়া শাহজামালের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেছে।

Advertisement

পাবনা

Advertisement

আরও পড়ুন

সিলেটে মুক্তিযোদ্ধা দলের ১০৫ সদস্যের কমিটি গঠন

সিলেটে মুক্তিযোদ্ধা দলের ১০৫ সদস্যের কমিটি গঠন

ধামরাইয়ে স্টেডিয়াম নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ধামরাইয়ে স্টেডিয়াম নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

হৃদয় হত্যায় ৩২ জনের বিরুদ্ধে মামলা, ৩ কিশোরের স্বীকারোক্তি

হৃদয় হত্যায় ৩২ জনের বিরুদ্ধে মামলা, ৩ কিশোরের স্বীকারোক্তি

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম