Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফতুল্লায় বাসচাপায় ২ ইজিবাইক যাত্রী নিহত

Advertisement

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০১:২৩ পিএম

ফতুল্লায় বাসচাপায় ২ ইজিবাইক যাত্রী নিহত

ফতুল্লায় দুর্ঘটনা কবলিত গাড়ি। ছবি: যুগান্তর

Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী বাসচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। 

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা নৌবাহিনীর ক্যাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফতুল্লার আলীগঞ্জের মৃত মোকলেছ শেখের ছেলে মোতাচ্ছের (৫০) ও আলী হোসেন (৫০)। এ ঘটনায় আহত শ্রী শুভ বাড়ৈ (৪০),  মিম আক্তার (১৮) ও আয়েশাকে (১১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ থেকে আনন্দ পরিবহনটি, যার নং- নারায়ণগঞ্জ-ব-১১-০০৫০ ঢাকা যাচ্ছিল। 

ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা নৌবাহিনীর ক্যাম্পের সামনে নারায়ণগঞ্জগামী ব্যাটারিচালিত ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইজিবাকের যাত্রী নিহত হন। 

এ সময় গাড়িতে থাকা আরও পাঁচজন আহত হয়েছেন।  আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

ফতুল্লা মডেল থানার এসআই মঈনুল হোসেন জানান, আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর আনন্দ পরিবহন ও তার চালক সোহাগকে আটক করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

নারায়ণগঞ্জ নিহত

Advertisement

আরও পড়ুন

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম