Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত, পুলিশের দাবি মাদক ব্যবসায়ী

Advertisement

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০১৯, ০৯:২৫ এএম

মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত, পুলিশের দাবি মাদক ব্যবসায়ী

ছবি: যুগান্তর

Advertisement

মেহেরপুরের গাংনী উপজেলায় দুদল মাদক ব্যবসায়ীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ সাজু হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। 

পুলিশের দাবি, সাজু এলাকার একজন শীর্ষ মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে গাংনী থানায় মাদক বিক্রির অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। সাজু কাজীপুর গ্রামের পোস্ট অফিসপাড়ার বজলুর রহমানের ছেলে। 

রোববার রাত আড়াইটার দিকে গাংনীর কাজীপুরের মুন্সিপাড়া স্লুইসগেটের অদূরে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।  ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্দুক, এক রাউন্ড কার্তুজ ও আনুমানিক ২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। 

স্থানীয় পীরতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ অজয় দাশ জানান, মুন্সিপাড়ায় গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি বন্ধ করে পালিয়ে যায়। 

পরে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ একজনের মরদেহ উদ্ধার করা হয়। এর পর এলাকাবাসীর সহযোগিতায় তার পরিচয় শনাক্ত করা হয়। 

সাজু এলাকার একজন শীর্ষ মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে গাংনী থানায় মাদক বিক্রির অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

তার বুকে ও শরীরের বিভিন্ন অংশে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নেয়া হয়েছে।

Advertisement

বন্দুকযুদ্ধ নিহত

Advertisement

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

কেরানীগঞ্জে খেলনা কারখানায় আগুন, নিহত ১

কেরানীগঞ্জে খেলনা কারখানায় আগুন, নিহত ১

কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুন

কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুন

চৌদ্দগ্রামে মোটরসাইকেল রাইডারকে পিটিয়ে হত্যা

চৌদ্দগ্রামে মোটরসাইকেল রাইডারকে পিটিয়ে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম