Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফতুল্লায় কাভার্ডভ্যানচাপায় এনজিও কর্মকর্তা নিহত

Advertisement

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০১৯, ১২:০৪ পিএম

ফতুল্লায় কাভার্ডভ্যানচাপায় এনজিও কর্মকর্তা নিহত

ফতুল্লায় কাভার্ডভ্যানচাপায় নিহত মঞ্জুর মাজেদ। ছবি: যুগান্তর

Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লায় কাভার্ডভ্যানচাপায় মঞ্জুর মাজেদ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। 

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ফতুল্লার ভুঁইগড় এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ ঘটনা ঘটে। 

নিহত মঞ্জুর মাজেদ মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার খোদাইবাড়ি গ্রামের আবদুল মজিদের ছেলে। মাজেদ আশা সমিতির নারায়ণগঞ্জ নবীগঞ্জ অঞ্চল ম্যানেজার পদে চাকরি করতেন।

ফতুল্লা মডেল থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, সকাল সাড়ে ৭টায় ঢাকাগামী মোটরসাইকেল আরোহী মঞ্জুর মাজেদকে একটি কাভার্ডভ্যানচাপা দেয়। এ সময় মাজেদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে খানপুর হাসপাতালে নিয়ে যান। 
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাভার্ডভ্যান ও তার চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের পরিবারকে সংবাদ দেয়া হয়েছে।

Advertisement

ফতুল্লা নিহত

Advertisement

আরও পড়ুন

ফুটবল খেলাকে কেন্দ্র করে ১৫ বাড়ি-দোকন ভাঙচুর, আহত অর্ধশতাধিক

ফুটবল খেলাকে কেন্দ্র করে ১৫ বাড়ি-দোকন ভাঙচুর, আহত অর্ধশতাধিক

মদসহ দম্পতি আটক

মদসহ দম্পতি আটক

ছাত্রলীগ সদস্য টিটু গ্রেফতার

ছাত্রলীগ সদস্য টিটু গ্রেফতার

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান, আটক ৩৫৩

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান, আটক ৩৫৩

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম