Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

বাকেরগঞ্জে চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই, আটক ৯

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৬ মার্চ ২০১৯, ১২:৪৪ পিএম

বাকেরগঞ্জে চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই, আটক ৯

ছবি: যুগান্তর

Advertisement

বরিশালের বাকেরগঞ্জে মো. ফয়সাল আহমেদ প্রিন্স (২৬) নামে এক চালককে পিটিয়ে হত্যা করে তার মোটরসাইকেল ও মোবাইল ছিনতাই করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ৯ টিউবওয়েল শ্রমিককে আটক করেছে স্থানীয় থানা পুলিশ। তা ছাড়া ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ভোররাত রাত ৪টার দিকে বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের খরাবাদ গ্রামের একটি দোকানের পেছন থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত প্রিন্স একই গ্রামের নুর ইসলাম হাওলাদারের ছেলে।

বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. ফয়েজ আহমেদ বলেন, প্রিন্সের গ্রামের পাশের বাড়িতে টিউবওয়েল বসানোর কাজ চলছে। প্রিন্স বাড়ি ফেরার পথে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় ওই টিউবওয়েল শ্রমিকরা তার ওপর হামলা করে মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনতাই করে। তারা প্রিন্সকে হত্যা করে একটি দোকানের পেছনে ফেলে রাখে। 

খবর পেয়ে ভোররাত ৪টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।

প্রিন্সকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং ভারী কিছু দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে। এতে তার মাথা থেঁতলে গেছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে।

আটককৃতদের মধ্যে রাসেল নামে একজন শ্রমিক হত্যার কথা স্বীকার করেছে। 

বাকেরগঞ্জ থানার ওসি আ স ম মাসুদুজ্জামান বলেন, এ ঘটনায় প্রকৃত দোষী চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে। বাকিদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হবে। তা ছাড়া হত্যাকারী চারজনের মধ্যে রাসেল নামে একজনের কাছ থেকে প্রিন্সের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। আর মোটরসাইকেলটি যেখানে টিউবওয়েল স্থাপনের কাজ চলছে, সেখান থেকে উদ্ধার হয়েছে।

তিনি বলেন, গ্রেফতার চারজন হত্যার কথা স্বীকার করে প্রাথমিকভাবে জানিয়েছে, নেশার টাকার জোগান দিতে প্রিন্সকে হত্যা করে তার মোবাইল ও মোটরসাইকেল ছিনতাই করে। তবে বিষয়টি আরও ভালোভাবে তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি এই ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Advertisement

বরিশাল খুন আটক

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম