Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে চালক-হেলপারের লাশ

Icon

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০১৯, ০৫:২৬ পিএম

সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে চালক-হেলপারের লাশ

Advertisement

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক থেকে চালক ও হেলপারের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকালে উপজেলার বাঘাবাড়ি দক্ষিণপাড়ের চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা একটি খালি ট্রাকের ভেতর থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

নিহতরা হলেন ওই ট্রাকের সাহাবুদ্দিন (৫০) ও হেলপার ইলিয়াস (২০)। তাদের দুজনেরই বাড়ি নাটোর সদর এলাকায় বলে পুলিশ নিশ্চিত জানিয়েছে।

এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া জানান, ট্রাকের ভেতরে ত্রিপল দিয়ে লাশ দুটি ঢেকে রাখা ছিল।

তিনি বলেন, কিশোয়ান এ্যাগ্রো লিমিটেডের এ ট্রাকটি (চট্টো মেট্রো-উ-১১-০৮২১) ভোর থেকে ওই স্থানে দাঁড়িয়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে শাহজাদপুর থানা পুলিশ ট্রাকের কাউকে না পেয়ে ট্রাকটি চেক করে। এ সময় ট্রাকের ভেতর ত্রিপল দিয়ে ঢাকা অবস্থায় ২টি লাশ উদ্ধার করে তারা।

ওসি বলেন, দুর্বৃত্তরা রাতের কোনো একসময় এ ২ জনকে শ্বাসরোধে হত্যার পর ট্রাকটি এ স্থানে ফেলে গেছে।

তিনি বলেন, ট্রাকটি ঢাকা থেকে নাটোর যাওয়ার পথে দুর্বৃত্তদের কবলে পড়ে। দুর্বৃত্তরা তাদের শ্বাসরোধে হত্যার পর লাশ বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি দক্ষিণপাড়ের চৌরাস্তার মোড়ের এ স্থানে রেখে পালিয়েছে।

অপর দিকে এ লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চরম আতংক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Advertisement

সিরাজগঞ্জ

Advertisement

আরও পড়ুন

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

৩ মাস পর লাশ উত্তোলন জমি বিক্রির টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ

জমি বিক্রির টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম