কচুয়ায় জোর করে স্কুলছাত্রীকে বিয়ের চেষ্টা, যুবককে জরিমানা
Advertisement
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০১৯, ১০:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চাঁদপুরের কচুয়ার দরি-হায়াতপুর গ্রামে অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করার চেষ্টা করায় অভিযুক্ত যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাতে অমতে বিয়ের আয়োজনের চেষ্টা করলে ওই ছাত্রী ইউএনও নীলিমা আফরোজকে ফোন করে। ইউএনও তাৎক্ষণিক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দেকে ঘটনাস্থলে পাঠিয়ে বিয়ের আয়োজন চেষ্টা বন্ধ করেন। ভবিষ্যতে এ ধরনের আয়োজন থেকে বিরত থাকবে মর্মে মুচলেকার মাধ্যমে যুবক শাহাবুদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন।
জানা গেছে, কচুয়ার দরি-হায়াতপুর গ্রামের অধিবাসী তাফাজ্জল হোসেনের মেয়ে ও কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মুক্তা আক্তারকে একই বাড়ির শাহজালালের ছেলে (চাচাতো ভাই ) মো. শাহাবুদ্দিন বিভিন্ন সময় উত্ত্যক্ত করত। পরে সোমবার জোরপূবর্ক বিয়ে করার চেষ্টা করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দে জানান, ওই ছাত্রীর ফোনে খবর পেয়ে যুবক শাহাবুদ্দিনকে নগদ ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের রায় দেন।
