Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয়

ভিসির পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের ক্রিকেট টুর্নামেন্ট

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২০ এপ্রিল ২০১৯, ০৭:৫৯ পিএম

ভিসির পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের ক্রিকেট টুর্নামেন্ট

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। ফাইল ছবি

Advertisement

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এসএম ইমামুল হকের পদত্যাগ দাবিতে এবার শিক্ষার্থীরা ব্যতিক্রমী আন্দোলন করেছেন। তারা শনিবার সকালে কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজন করেন প্রতিবাদী ক্রিকেট টুর্নামেন্টের। ভিসির পদত্যাগ দাবিতে আন্দোলনের অংশ হিসেবে এ খেলা শেষে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীদের প্রতিনিধি লোকমান হোসেন জানান, ‘প্রতিবাদী ক্রিকেট টুর্নামেন্টে ৮টি দল অংশ নেয়। শিক্ষার্থীরা দলগুলোর নাম রেখেছে- হক বাবা রাইডার্স, হাসিনুর হারিকেন্স, দালাল ডায়নামাইট, ভিসি ভ্যাম্পায়ারস, ইমামুল ভাইকিন্স, বুইড়া বুলস, রেজিস্ট্রার ব্যাক ক্যাপস ও অবাঞ্ছিত ডেভিলস।’

নকআউটভিত্তিক শর্ট পিসে এ টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়। ভিসি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে শিক্ষার্থীরা জানান। ২৬ মার্চ জাতীয় ও স্বাধীনতা দিবস থেকে ভিসি প্রফেসর ড. এসএম ইমামুল হকের পদত্যাগ চেয়ে আন্দোলন করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সেই থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় কার্যত অচল।

Advertisement

বরিশাল বিশ্ববিদ্যালয় ড. এসএম ইমামুল হক

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম